আপনিতো ভাই, আমাদের পুরুষ জাতির
কলংক !!!!!!!!!!
ওই দেখেন, কি বয়সী বয়সী মহিলা তারা
হামাগুড়ি দিয়ে এই পাহাড়ের চূড়ায় উঠছে,
আর আপনি জোয়ান মানুষ হয়ে বলছেন
আর উঠতে পারবেন না । "
এই কথাগুলি এতক্ষণ একনাগারে
আমাকে চাটগাঁ'র লোকাল ভাষায়
বলে গেলেন আমার পাশে উঠতে থাকা
আরেকজন সহ অভিযাএী ।
শেষ পর্যন্ত মান - ইজ্জত বাচাতে , আবার
শরীরের বাদবাকী শক্তি এনে বাকী অর্ধেক
পথটুক ু উঠতে লাগলাম .........
শেষ পর্যন্ত, পাহাড় চূড়ায় পৌছুলাম আমাদের
দলের সবাই শুধু তারা 2 জন ছাড়া যাদের উৎসাহে এই পাহাড় চূড়ায় পৌছুনোর অভিযান । তারা 2 জন প্রথম হিটেই চারভাগের একভাগ
পথ এসে ঘোষণা দিল তাদের 2 জনের পক্ষে
আর সম্ভব নয় !!
চন্দ্রনাথ পাহাড় আমার .........................
নিজের অনুভূতি আর দেখায় শুধু বোঝা
যায় তার সৌকর্য আর রুপ !!!!!!!!!!!!!
অনেক গবেষক বলেন, চন্দ্রনাথ পাহাড়
একসময় সাগরের নীচে ছিল ..............
ছবিটাও খেয়াল করলে তার কিছু আলামত
পাওয়া যায় ।
ছবিটি একদম পাহাড় চূড়োর !!!!!!
....... আশ-পাশের সমস্ত পাহাড়গলোর
চূড়ো কেমন যেন সমুদ্রের তলদেশের মতো ।
চন্দ্রনাথ পাহাড় আমার .........................
চন্দ্রনাথ পাহাড় আমার .........................
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




