হাওয়ায় উড়ে যাওয়ার আগে, তোমাদের ভালোবাসার বেলুনদুটো একবার পিছন পানে তাকায়?
চোখ ভিজে আসে জলে?
আসলে এখন মধুমাস নয়।ভালোবাসতে গেলে গ্যাঁটের জোরটা দেখে নেওয়া জরুরী।খুচরো পয়সার হিসেব আজ কে বা রাখে, কফিমেশিন ছাড়া?
ও আর ছিল বটে সেই ওজন মেশিনগুলো।
টাকার নোটগুলোকে তোমার আলাদা দেশ বলে মনে হয়েছে কখনো?
তোমার কী মনে হয় না লাল কম্বলটা ঢেকে শীতের সমস্ত ফাটা দাগ?
তুমি কি শুনতে শুনতে পাারছো পাখিটার অলীক ডাক, আমি পাই, কেননা আমি যে পাখিটার কাছে নেই তাতো আমি জানি।
তুমি?
ভালোবাসার কথা লিখতে গিয়ে আমি দেখলাম কতগুলো প্রশ্নচিহ্নলিখেছি, কেবল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
