হিটারটার বোধহয় মন খারাপ। ঠান্ডায় সে হি হি করে কাঁপছে, পেটের গুড়গুর তার টের পাই।
জানালাটা আর পারছে না। একের পর এক থাপ্পড় সে খাচ্ছে তবুসে লড়ে যাচ্ছে। কাঁচ বলে তাকে পলকা ভাবা উচিত হয় নি।
আকাশ মেঘে ঢাকা, তাই সূর্য উঠল না, মোবাইলে টের পেলাম সকাল হয়েছে।
এইভাবেই কেটে গেল সারাদিন। সেরকম কাজ ছিল না। সেরার গান গুলো তোমায় পাঠালাম , এক এক করে। রাত এই ভাবেই বেড়ে যায়, তোমার দেখা রোজ পাই না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
