somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাদা জমিন

১১ ই নভেম্বর, ২০২০ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিঃশব্দ গভীর থেকে গভীরতর হচ্ছে। চারদিকে কেমন গাঁ ছমছমে অনুভূতি। টেবিল ল্যাম্প এর আলোয় পুরনো ডায়েরির পাতা গুলো কেমন বিবর্ণ আর হলদেটে দেখাচ্ছে। অথচ একসময় এগুলো ছিল কড়কড়ে নতুন আর সফেদ। এ যেন জীবনেরই আরেক উপাখ্যান। একসময়ের প্রাণোচ্ছ্বল সাজানো গোছানো জীবনটা আজ যেমন নিস্তেজ, বর্ণহীন। শুধুই বেঁচে থাকা। রেমি আলতো হাতে প্রতিটা পাতা ছুঁয়ে দেখে আর মনে হয় তার জীবনের এক একটা অধ্যায় স্ক্রিনে ভেসে উঠছে।
হাজার বছরের পুরনো এ প্রান্তরে কুয়াশায় চারদিক ঢেকে যাচ্ছে খুবই সন্তপর্ণে ঠিক যেমন কোন বিধবার বুক চিরে খুব সংগোপনে ব্যাথার ঢেঊ বয়ে যায়। রাতের এই নিস্তব্ধতাকে বিদীর্ণ করে মালবাহী ট্রেন চলে যায়। দূরে কোথাও কান্নারত শিশুর কান্না থামাতে গিয়ে সামাজিক দেন-দরবার এ হেরে যাওয়া ষোড়শীর চাপা দীর্ঘশ্বাস টুপ করে গিলে ফেলে অমানবিক পৃথিবী।
এই একি রাত পুরো পৃথিবীতে কত কিছু ঘটে যায়। দীর্ঘ ছয় মাস কোমায় থাকা বৃদ্ধা ভাবে সকালে উঠেই কোন মিরাকল ঘটে যাবে, তিনি আবার হাঁটতে পারবেন। কুয়াশার আস্তর ভেদ করে জোৎস্নার বন্যা বয়ে যাওয়া এ চরাচরে কোন দম্পতি যে মুহুর্তে ইন্টারকোর্সে ব্যাস্ত ঠিক সে মুহুর্তে কোন একলা ডাহুক রাতের ধ্রুবতারায় তার প্রিয়জনের ছবি আঁকে। এ যেন এক অপূর্ণ জীবনের কাহন।

ভেসে আসা হাসনাহেনার গন্ধে রেমি দু হাতে ডায়েরি ধরে বসে থাকে। চুপচাপ, শূণ্যতার ওপারে কি থাকে? জীবনের এ যে বিচিত্র বোধ, চাওয়া পাওয়ার নিঃসীম দ্বন্দ্বের ওপারে কি আছে? স্রোতের মত বয়ে চলা এ জীবনের মানেই বা কি?
আচ্ছা, জীবনটা যদি এমন হতো , একগ্লাস রেড ওয়াইন হাতে সেই মানুষটার সাথে অনন্ত কাল কাটিয়ে দেয়া যেত।
যেখানে রুদ্র হত একমাত্র সঙ্গী। উহু, ঠিক হচ্ছে না।
আচ্ছা, যদি এমন হতো , পাহাড়ের চূড়ায় সূর্যোদয় দেখার ছলে সেই মানুষটার হাতে হাত রেখে আলোর আলপিন দিয়ে আস্ত একটা জীবন এঁকে ফেলা যেত।

নিয়ন বাতির আলোয় রেল লাইনটাকে কেমন অপার্থিব সুন্দর দেখাচ্ছে। দু জনের পথ আলাদা তবু ও কতটা কাছাকাছি ।
ডায়েরির হলদেটে পাতায় লেগে থাকা একটা ফেলে আসা জীবন কে দু হাতে ঠেলে রেমি খোলা ছাদে গিয়ে দাঁড়ায়। হাতে ভাজ করা একটা চাদর। যে চাদরে লেগে আছে কিছু ভালোবাসা মাখামাখি হয়ে। লেগে আছে কিছু ঘ্রাণ। যে গন্ধে আর একবার বুদ হওয়ার জন্য আরেকটা জীবন অপেক্ষা করা যায়।
কুয়াশা ভেজা এ রাতে উত্তরের হাওয়ায় ওড়ে যায় একখান সাদা জমিন। সাদা জমিন জুড়ে থাকে আস্ত একটা হৃদয়। যে হৃদয় বয়ে বেড়ায় এক মহাকাশ শূণ্যতা। বলতে না পারার তীব্র দহনে যে হৃদয় পুড়ে যায়। সে জমিন জুড়ে থাকে এক বিবর্ণ জীবন উপাখ্যান।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২৩ রাত ১২:২২
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×