somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুঠোয় ভর্তি ভেজা আকাশ

০২ রা অক্টোবর, ২০২৪ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তির তির করে কেঁপে ওঠা মোমবাতির শিখায় সব কিছু স্পষ্ট দৃশ্যমান না হলেও আটপৌরে এই ছোট্ট ঘরটায় সব কিছু চেনা যায় অভ্যাসবশত। ক্যালেন্ডারের পাতাটা জানান দিচ্ছে এখন অক্টোবর, শিউলি ফোটার মাস। বৃষ্টি আর কুয়াশা মিলে বাইরে সব ঝাপসা হয়ে আছে। কেমন একটা ব্যথাতুর দিনের সমাপ্তি ঘটলো। ভোরের কুয়াশায় বিদ্যুৎ এর তারে বসা জবুথবু পাখিগুলোকে দেখে মনে হয় কোনো শোকসভায় অতিথি হয়ে আছে। গাঢ় বেদনায় যেন পান্ডুলিপির শেষ শব্দটির মত ভাষা হারিয়ে ফেলছে। আচ্ছা, বেদনার রঙ কি গাঢ় নীল নাকি মেরুন? হবে কিছু একটা।
শেষ রাত, পৃথিবী কি এক অপার্থিব মহিমায় নিঃশ্চুপ হয়ে আছে! সৃষ্টি আর স্রষ্টা একে অন্যকে পাওয়ার জন্য ব্যকুল হয়ে আছে। তাহাজ্জুদ নাকি জীবনে মিরাকল ঘটাতে পারে। পৃথিবীতে সৃষ্টিকর্তার অসংখ্য আশীর্বাদের মধ্যে অন্যতম একটা আশীর্বাদ বোধহয়, জীবনে ঘরে কিংবা বাইরে অন্তত একজন মানুষ থাকুক, যে মানুষটার কাছে উইদাউট জাজমেন্ট সত্যিকার অর্থে ওপেন আপ হওয়া যায়। অন্তত একজন মানুষ থাকুক। আমরা কত সহজে মানুষকে জাজ করে ফেলি। অথচ সেই মানুষটার অতীত জানিনা, শৈশব জানিনা, টিনএজ জানিনা, তাঁর জীবনের বিগেস্ট ফিয়ার কি জানিনা, তাঁর জীবনের ট্রমা কি সেটাই জানিনা। তারপরও আমরা জাজ করি স্বভাবে কিংবা অভাবে। জীবনে ওই একটা মানুষ থাকা ভীষণ জরুরি। যদিও সৃষ্টিকর্তার কাছে বলাটা সুন্দর, একেবারে ভেঙেচুরে একাকার হয়ে যাওয়া যায়।
দাদাভাই'র কথা খুব মনে পড়ছে। সেই ছোট্ট ছায়াঘেরা বাড়ি, ঊঠোনের কোণে রজনীগন্ধার ঝোপ, আর একটা এলাচি লেবু গাছ। যার ঘ্রাণ সারা বাড়িময় জুড়ে থাকে। শান্ত, সৌম্য এই মানুষটা আমার ভীষণ প্রিয়। যার কাছে আমি একটা খোলা অভিধান। যে বলে দিতে পারে কোন ভাঁজে লুকিয়ে আছে অনাবিল হাসি আর কোন ভাঁজে আছে পাহাড়ের আড়ালে লুকিয়ে থাকা মেঘের মত পুঞ্জীভূত বিষাদ। জীবনে ভালো থাকার সবচেয়ে বড় উপায় হচ্ছে gratitude প্রকাশ। চোখ বন্ধ করলেই দেখতে পাই ফেলে আসা শৈশব। দুর্দান্ত একটা শৈশব আমি কাটিয়েছি। প্রচন্ড রকম ভালোবাসা পেয়েছি, যে ভালোবাসাকে দারিদ্র্য কখনো টপকাতে পারেনি। আমার কাছে জীবন এক প্লেট সাদা ভাত আর দু'চামচ সবজির মতই সহজ ছিল। এখনো তাই। এর থেকে বেশী চাওয়া এখনো নেই। ভালোবাসার তীব্রতা এতটাই ছিল, এখনো কেউ বকা দেয়া তো দূরে থাক একটু গলার স্বর উঁচু হলেই গাল ভিজে যায়, বাচ্চাদের মত কেঁপে উঠি। জীবন বোধহয় অতটা সহজ না।

শীত তার সমস্ত আয়োজন নিয়ে দাঁড়িয়ে আছে। দাদা ভাইকে মনে পড়ছে। অন্য জগতে কি টেলিগ্রাম করা যায়? তাহলে বলে দিতাম ভেজা আকাশ মুঠোয় নিয়ে আমি ভালো নেই। গন্ধরাজ এর সুবাস আর শেষ রাতের ঝিরঝির কুয়াশায় তুমি আর লিখছোনা। পৃথিবীটা ক্রমশ ম্লান হয়ে যাচ্ছে....
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০২৪ ভোর ৬:৩৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×