somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবে খালেদা জিয়ার বোধোদয় হবে

২১ শে আগস্ট, ২০০৬ ভোর ৬:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পাকিস্থানের রাজনীতিতে স্থান করে নেওয়ার শ্রেষ্ঠ অস্ত্র হিসেবে মওলানা মওদুদী ব্যবহার করে ইসলামের অপব্যাখ্যা। এই রাজনৈতিক অস্ত্র ব্যবহার করে পাকিস্থানে মওলানা মওদুদী লাহোরে কাদিয়ানী নিধন দাঙ্গা আরম্ভ করে 1953-এর ফেব্রুয়ারির শেষের দিকে। এর ফলে প্রায় 20 হাজার লোকের মৃতু্য হয়। দাঙ্গা থামাতে সামরিক আইন জারি করে কর্তৃপক্ষ। পাকিস্থানের ইতিহাসে প্রথম সামরিক আইন যদিও সীমিতভাবে, এর দায় মওদুদীর। মওদুদীর বিচার হয় এই দাঙ্গার জন্য এবং আদালতের বিচারে তার ফাঁসির হুকুম হয়।

জামাতের মৌলবাদিত্ব এবং গণতন্ত্রবিরোধী আচরণের জন্য এতোগুলো লোকের প্রাণ যায় এবং সামরিক আইন জারি হয়। জামাতের উদ্দেশ্য ছিল মওদুদীর রাজনৈতিক নেতৃত্ব স্থাপন। রাজনৈতিক আন্দোলন না করে ধর্মের মুখোশ পরে রাজনৈতিক সাফল্য চাওয়ার কারণেই এই ট্রা্যজেডি। এই গণহত্যার দায় ছিল সম্পূর্ণভাবে মওদুদীর। একইভাবে জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতাকে ইসলাম এবং পাকিস্থানে রক্ষার যুদ্ধ বলে গণহত্যা-ধর্ষণ লুটপাট-অগি্নসংযোগ করে। জামাত বলেছিল পাকিস্থানকে রক্ষা করতে না পারলে ইসলাম রক্ষা হবে না। এভাবে জামাত নেতারা পাকিস্থান রক্ষা করতে না পেরে বাংলাদেশ স্বাধীন হওয়ার সঙ্গে সঙ্গে গা ঢাকা দেয়। তারপরে ফ্যাসিবাদী ষড়যন্ত্র করে জাতির পিতাকে সপরিবারে নৃশংসভাবে হত্যা করে বাংলাদেশে আবার পাকিস্থানি রাজনীতি অর্থাৎ ইসলাম ব্যবসায়ী রাজনীতির প্রবর্তন করতে উদ্যোগী হয়। এতে তাদের বড়ো সহায়কের ভূমিকা পালন করেন বাংলাদেশের তৃতীয় স্বাধীনতা ঘোষণাকারী জে. জিয়া।। সামরিক শাসনের ঘেরাটোপে শিখণ্ডী রূপে প্রধান বিচারপতি সায়েমকে সামনে রেখে নিজে তিনি নামে উপপ্রধান সামরিক আইন প্রশাসক হলেও প্রধান সামরিক আইন প্রশাসকের ভূমিকা পালন করেন এবং সময়মতো বিচারপতি সায়েম পদত্যাগ করলে তিনি প্রধান সামরিক আইন প্রশাসক হন এবং সামরিক আইন জারি করে 15 বার সংবিধান সংশোধন করে সংবিধানের চার মূলনীতি বাতিল করেন। তারমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ধর্মনিরপেক্ষতা। এটি সম্পূর্ণভাবে সংবিধান থেকে বাদ দেয়া হয় সংবিধানের পঞ্চম সংশোধনী পাস করে। পঞ্চম সংশোধনী সংসদে পাস করলেও তখন সামরিক আইন জারি ছিল। হাইকোর্ট বিভাগের একটি যুগান্তকারী রায়ে এই পঞ্চম সংশোধনী অবৈধ ও অসাংবিধানিক বলেছেন মাননীয় বিচারপতিদ্বয়।
ধর্মনিরপেক্ষতা সংবলিত সংবিধানের অনুচ্ছেদটি বাতিল করে জে. জিয়া বাংলাদেশে ধর্মব্যবসায়ীদের রাজনীতি করার সুযোগ দেন এবং '79-র নির্বাচনের ফলাফল যা সামরিক ছাউনিতে তৈরি হয়েছিল তাতে বাংলাদেশের রাজনীতি থেকে '54-র নির্বাচনে নিশ্চিহ্ন হয়ে যাওয়া মুসলিম লীগকে 12টি আসন এবং ধর্মব্যবসায়ী আইডিএল নামধারী দলকে 6টি আসন দেন। এখান থেকে জামাত আবার তাদের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের যাত্রা শুরু করে ধাপে ধাপে অগ্রসর হয় 2001 সালের 'সালসা' সরকারের চক্রান্তে কারচুপির নির্বাচনে।

নির্বাচনে খালেদা জিয়ার নেতৃত্ব মেনে নিয়ে একেবারে জোট সরকারের মন্ত্রী হয়ে যুদ্ধাপরাধী নিজামী-মুজাহিদী '71-এর গণহত্যা এবং পাকিস্থান রক্ষার প্রচেষ্টা ভুলে গিয়ে পুরনো অভ্যাস অনুযায়ী নিজ দলের কর্মসূচি খালেদা জিয়াকে দিয়ে বাস্থবায়ন করিয়ে স্ফীতকায় হয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রার কথা বড়ো গলায় বলেছে। সেই সঙ্গে নীরবে খালেদা জিয়ার পায়ের তলার মাটি সরিয়ে নিচ্ছে কেঁচোর মতো। যেদিন খালেদা জিয়ার বোধোদয় হবে সেদিন তিনি টের পাবেন বড়ো দেরি হয়ে গেছে। তার নমুনা চারদিকে অত্যন্ত উজ্জ্বল।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×