somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মোবাইল ফোনের ব্যাপক প্রসারের পরিপ্রেক্ষিতে সরকার

০২ রা অক্টোবর, ২০০৬ সকাল ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নিজেকে আধুনিক জীবনযাত্রার স্রোতে সমর্পণ করতে চাইলে প্রযুক্তিগত সুবিধার প্রথম অনুষঙ্গ হিসেবে মোবাইল ফোনকেই এখন বেছে নিতে হয়। কিন্তু পরিতাপের বিষয়, সংশ্লিষ্ট কোমপানিগুলোর স্বেচ্ছাচারী বিপণন কৌশলের যাঁতাকলে মোবাইল গ্রাহকদের যেন ত্রাহি অবস্থা। বিভিন্ন সময়ে আকর্ষণীয় প্যাকেজ, বিশেষ পদ্ধতির কলরেট সুবিধা, অভিনব অফার ইত্যাদির মাধ্যমে গ্রাহক সৃষ্টির কৌশলগত তৎপরতায় এরা সিদ্ধহস্ত। কোমপানিগুলোর মধ্যে প্রতিযোগিতা সত্ত্বেও কলরেট কমানোর দিকে সবারই অনাগ্রহের কারণে গ্রাহক সাধারণ অর্থনৈতিক নিগ্রহ দ্বারা একটি বিশেষ মহলের পকেট ভারী করতে বাধ্য হচ্ছে। যেমন বর্তমানে দেশের মোবাইল অপারেটরদের প্রতি মিনিটের জন্য পরিচালনা খরচ গড়ে 30 থেকে 40 পয়সার বেশি নয়। কাজেই কতর্ৃপক্ষ যদি মিনিটপ্রতি 1 টাকাও কলচার্জ ধার্য করে, তাহলে কোমপানিগুলোর প্রচুর মুনাফা অর্জন সম্ভব। জানা গেছে, তারা যদি প্রয়োজনীয় অপারেটিং খরচের সঙ্গে শতকরা 25 ভাগ মুনাফা যুক্ত করে কলচার্জ ধার্য করেন, তাহলে মিনিটপ্রতি কলচার্জ 50 পয়সার ওপরে ওঠে না। পৃথিবীর অনেক দেশেই মুনাফার সর্বোচ্চ সীমা বেঁধে দেয়া হয়েছে। কিন্তু আমাদের দেশে এ ধরনের কোনো ব্যবস্থা এখনো চালু করা হয়নি। এ কারণে এ দেশে মোবাইল ফোনের লোভনীয় ব্যবসা বোধকরি অন্যান্য দেশের কাছে ঈর্ষণীয় হয়েছে নিঃসন্দেহে। স্বয়ং অর্থমন্ত্রী সমপ্রতি এক বৈঠকে স্বীকার করেছেন, লাইসেন্স ফি প্রদান ছাড়াই মোবাইল কোমপানিগুলো এখানে ব্যবসা করছ্লে যা পৃথিবীর অন্য কোনো দেশে সম্ভব হতো না। অতিরিক্ত কলচার্জের ফলে গ্রাহকরা যেমন অনিবার্য ব্যয় বাড়ানোর সমমুখীন হচ্ছেন, তেমনি সরকারও কোমপানিগুলো থেকে উপযুক্ত রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে। পক্ষান্তরে নতুন নতুন গ্রাহক সৃষ্টির জন্য গণমাধ্যমগুলোতে প্রতি মাসে লাখ লাখ টাকা বিজ্ঞাপন বাবদ অকাতরে প্রদান করা হচ্ছে।
মোবাইল ফোনের ব্যাপক প্রসারের পরিপ্রেক্ষিতে সরকার, কোমপানি ও গ্রাহকদের নিজ নিজ স্বার্থ রক্ষায় একটি যৌক্তিক নীতিমালা প্রণয়নের প্রশ্নে অন্তত যে বিষয়ের প্রতি অবশ্যই দৃষ্টি দেয়া উচিত বলে আমরা মনে করি, তা হলো্ল 1. কোমপানিগুলোকে স্থানীয় শেয়ারবাজারে সমপৃক্ত করা যাতে দেশের মানুষ পরোক্ষভাবে উপকৃত হতে পারে। 2. পাশর্্ববর্তী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালন ব্যয়ের সঙ্গে সর্বোচ্চ 30 ভাগ মুনাফাযুক্ত করে কলচার্জ নির্ধারণ করা। 3. কোমপানির প্রান্ত থেকে সরকারি ভ্যাট আদায় করা। 4. সব সময় নেটওয়ার্ক ত্রুটিমুক্ত রাখার ব্যাপারে কতর্ৃপক্ষের আন্তরিক হওয়া। 5. সব মূল্যমানের প্রি-পেইড কার্ড বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যাতে গ্রাহকরা সমমূল্যেই ওই কার্ড সংগ্রহ করতে পারেন। 6. মোবাইল ফোনের ব্যবসা সমপ্রসারণের লক্ষ্যে নতুন নতুন আগ্রহী কোমপানির জন্য অনুমোদনের শর্ত সহজ করে বাজারে প্রতিযোগিতা সৃষ্টি করা ও 7. সামান্য বিনিয়োগের দ্বারা অধিক হারে মুনাফা অর্জনের সম্ভাব্যতা থাকায় মোবাইল কোমপানিগুলো থেকে রাজস্ব আদায়ের পরিমাণ বাড়ানো। এ ছাড়া বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় যাচাই-বাছাই করে আরো তীক্ষ্ন পদক্ষেপ গ্রহণপূর্বক সংশ্লিষ্ট ব্যবসা পরিচালনা প্রসঙ্গে একটি সার্থক নীতিমালা প্রয়োজন। যেখানে সরকারি কোষাগারে ভ্যাট-ট্যাক্সের সঠিক অঙ্কের টাকাই জমা হবে। পাশাপাশি মোবাইল কোমপানিগুলোর বেপরোয়া ব্যবসা বনধ করা যাবে। এ ব্যাপারে টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশনের কার্যকর পদক্ষেপ ছাড়াও সংশ্লিষ্ট কতর্ৃপক্ষ যথাযথ ভূমিকা রাখবে বলে আমরা আশা করি।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×