উমর (রা

থেকে বর্ণিত , তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামএর নিকট প্রবেশ করলাম, তিনি চাটাইয়ের উপর শায়িত ছিলেন, আমি বসলাম, তিনি তাঁর ইযার নিকটে টেনে নিলেন: তাঁর দেহে ইযার ব্যতীত আর কিছুছিল না। দেহের পাশে ছিল চাটাইয়ের ছাপ, আমি স্বচক্ষে রাসূলুল্লাহ (সা.) এরখাবারের পাত্রের দিকে তাকালাম। এক সা(দু কেজি চল্লিশ গ্রাম) পরিমাণ যব দেখতে পেলাম।
উমর (রা

বললেন : আমারনেত্র-দ্বয় অশ্রু সিক্ত হয়ে গেল, তিনি বললেন, হে ইবনুল খাত্তাব তুমি কেন কাঁদছ ? আমি বললাম : হে আল্লাহর নবী, আমি কেন কাঁদব না, কারণ আপনার দেহের পাশে চাটাইয়ের ছাপ পরিলক্ষিত হচ্ছে। এই খাবারের পাত্রে আমি তেমন কিছু দেখতেপাচ্ছি না-এই তো কায়সার, কিসরা (রোম ও পারস্য সম্রাট) রকমারির ফল মূল, উদ্যান ও লেক বিশিষ্ট বিভিন্ন প্রাসাদে আরামদায়কজীবন যাপন করছে, আপনি তো আল্লাহর রাসূল এবং তাঁর সবচেয়ে খাঁটি বান্দা, অথচ এটাই আপনার খাবারের পাত্র ! রাসূলুল্লাহসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামবললেন : হে ইবনুল খাত্তাব, তুমি কি একথায় রাজি হবে না যে, আমাদের জন্য পরকাল এবং তাদের জন্য ইহকাল। আমি বললাম হ্যাঁ।
_________________________________ [মুসলিম -৩৭৯৯]