সময় নেই, সবসময় ব্যস্ত থাকি। শাহবাগ আন্দোলন নিয়ে এত কিছু হচ্ছে, তাই কিছু না লিখে থাকতে পারলাম না।
প্রথম কিস্তি
১৯৭১-এ পাক বাহিনীকে হত্যা, খুন ও মানবতাবিরোধী কাজে সহায়তা করেছিল শান্তিবাহিনী, রাজাকার , আল বদর, আল শামস । এটি অস্বীকার করতে পারবে না কেউ । তাদের অনেকেই ইতোমধ্যে শাস্তি ভোগ করেছে, এদের অনেককে আ্মি পাগল হয়ে মরতে দেখেছি, যারা এখনো বেঁচে আছে তাদের সকলের বিচার হওয়া উচিত, সে যে দলেরই হোক না কেন । আমরা কারো পক্ষ-বিপক্ষ নই । আমরা দেশের পক্ষে ।
দ্বিতীয় কিস্তি
আমি একজন মুসলিম । ইসলাম আমার ধর্ম । কিন্তু ধর্মকে ব্যবহার করে অন্যায় কাজ করাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। ধর্মকে ব্যবহার করে খুন, হত্যা , উগ্রতাকে ঘৃণা করি।
দ্বিতীয় কিস্তি
আরেকটি বিষয় লক্ষ্য করছি, অনেক নাস্তিক এবং ধর্ম নিরপেক্ষতাবাদী কেবলমাত্র ইসলাম ধর্মকে আঘাত করছে । এটিও নিন্দনীয়। আমিও ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, কিন্তু সেটা ধর্ম হীনতা নয়। আমি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী।
সংক্ষেপে এটুকুই হলো শাহবাগ আন্দোলনের পক্ষে আমার অবস্থানের নৈতিকতা।
Chobir Moto Desh
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



