somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাওসার চৌধুরী
জন্মসূত্রে মানব গোত্রভূক্ত; এজন্য প্রতিনিয়ত 'মানুষ' হওয়ার প্রচেষ্টা। 'কাকতাড়ুয়ার ভাস্কর্য', 'বায়স্কোপ', 'পুতুলনাচ' এবং অনুবাদ গল্পের 'নেকলেস' বইয়ের কারিগর।

চামড়ার মূল্য- মানুষ ভার্সেস গরু

১৮ ই আগস্ট, ২০১৯ বিকাল ৩:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


২০১০ সালের কথা; তখন পূর্ব লন্ডনের ক্যানরি ওয়ার্ফ (Canory Wharf) এর একটি বাসায় ক্লাস নাইনে পড়া একটি ছাত্রীকে ম্যাথমেটিকস্ পড়াতাম। মেয়েটির আঙ্কেল সময়-সুযোগ পেলে আমার সাথে গল্পগুজব করতেন। একদিন দুইশত পঞ্চাশ পাউন্ডে কেনা নতুন একটি প্যান্টের বেল্ট দেখালে অনেকটা নির্বাক হয়ে ফ্যাল ফ্যাল করে তার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে ছিলাম। একটা সামান্য বেল্টের এতো দাম! হিসাব করে দেখলাম বাংলাদেশী টাকায় প্রায় ৩০ হাজার! বেল্টখানা আগ্রহভরে হাতে নিয়ে দেখলাম উল্টোদিকে খোদাই করে লেখা "হানন্ড্রেড পারসেন্ট কাউ লেদার"; পাশে ছোট্ট করে লেখা "মেড ইন ইন্ডিয়া।" আমার এতো অবাক হবার আসল কারণ হলো তখন পর্যন্ত এক্সপেন্সিভ শপিং মল কিংবা বিখ্যাত কোন ব্রান্ডের সাথে পরিচিত ছিলাম না।

এর কিছুদিন পর লন্ডনের বিখ্যাত হ্যারডসে (Harrods) একটি লেডিস হ্যান্ডব্যাগের দাম দশ হাজার পাউন্ড (১২ লক্ষ টাকা) দেখলাম। তবে এবার গরুর চামড়া নয়; ব্যাগটি নাকি পাইথন সাপের চামড়া দিয়ে তৈরী! এছাড়া জুতা, পার্স সহ নিত্য ব্যাবহার্য অনেক কিছুই পাইথন ট্যাগে দেখলাম। সেদিন হ্যারমিয (Hermes) ব্রান্ডের কুমিরের চামড়া দিয়ে তৈরী একটি হ্যান্ডব্যাগের দাম একশো হাজার পাউন্ড (১ কোটি ২০ লাখ টাকা) ট্যাগ মারা চোখে পড়েছিল। এতো দামী ব্যাগেরও ক্রেতা আছে! কল্পনাকেও হার মানালো। তাহলে বিশ্বব্যাপী অজগর আর কুমিরের চামড়ার রমরমা ব্যবসা আর চোরাকারবারিদের এতো লম্ফ-ঝম্ফের আসল কারণ এই! হঠাৎ মনে হলো, আচ্ছা তাহলে মানুষের চামড়া দিয়ে তৈরী জুতা কিংবা ব্যাগ তো আরো দামী হবার কথা। আছে নাকি?

পরক্ষণে মনে হলো, দেশীয় গরুর চামড়ার জুতা/ব্যাগের চেয়ে অজগর সাপ আর কুমিরের চামড়ার দাম যেহেতু অনেক বেশি সেহেতু দেশীয় সস্তা মানুষের মোটা আর অনুভূতিহীন চামড়া, অজগরের মতো শক্তিশালী আর ভয়ঙ্কর সাপের চামড়ার মতো দামী হবে না। তবে দেশের এলিট ব্যবসায়ী কিংবা রাজনীতিবিদ কিংবা আমলাদের চামড়ার দাম নিশ্চয় আমাদের চেয়ে বেশি হবে। এমনকি পাইথনের চেয়েও বেশী দামী হওয়ার কথা; কারণ এদের দেখলে পাইথনও ভয়ে কুঁকড়ে যায়।

ফ্যাক্ট- কোরবানীর পশুর চামড়া নিয়ে সিন্ডিকেট।

















ফটো ক্রেডিট,
গুগল।
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৯ রাত ১২:৪৭
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×