somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কায়েশ খান
প্রোপ্রাইটর- ট্যুরমেট, সদস্য- ট্যুর অপারেটর্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব), সাধারণ সম্পাদক - ট্যুরিষ্ট গাইড এসোসিয়েশন অব বাংলাদেশ (টিগ্যাব) । তবে, ট্যুর গাইড হিসেবেই নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দ বোধ করি।

এগিয়ে যেতে না পারলে থেমে থাকুন কিন্তু পেছনে যাবেন না প্লিজ!

০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন আগে আমি সিএনজি অটো রিকশায় আমার চাবির গোছা রেখেই নেমে পরি। বাসার সামনের স্ট্যান্ড থেকে উঠে আমার অফিসে নেমেছি। হাতে অনেক কাগজ-পত্র থাকায় এবং তাড়াহুড়ায়ই ঘটনাটা ঘটে। যাই হউক, আমার বিকল্প চাবির ছড়া ছিল তাই তেমন অসুবিধা না হলেও মনটা খচ খচ করতে থাকল। কেউ বলে তালা পাল্টান, কেউ বলে সিএনজি গ্যারেজগুলুতে পাত্তা লাগান ইত্যাদি। সম্ভাব্য ব্যবস্থা হিসেবে স্থানীয় গ্যারেজ, চায়ের দোকান, অফিসের দারোয়ান ইত্যাদি সব জায়গায় বলে রাখলাম, চাবি পাওয়া গেলে ইনাম দেব এই মর্মেও ঘোষনা করে দিলাম। কিন্তু কাজের কাজ কিছুই হলোনা।

আগেই বলেছি, বিকল্প ছিল তাই সমস্যা হয়নি কিন্তু আমার মন ব্যাপারটাকে কিছুতেই মেনে নিতে পারছে না। কারনঃ এক, চাবির ছড়াটি আমার কাছে যতই গুরুত্বপূর্ন হউক না কেন সিএনজি ওয়ালার তা কোন কাজে আসবে না। দুই, সিএনজি ওয়ালা না বোঝার কোন কারন নেই যে তার কোন গ্রাহক চাবিটি ফেলে গেছে এবং তাকে সে কোথায় নামিয়েছে। তিন, সিএনজি ওয়ালা নিজে লক্ষ্য না করলেও তার পরবর্তী গ্রাহক নিশ্চই সিটের উপর তা দেখতে পাওয়ার কথা এবং ড্রাইভারের দৃষ্টি আকর্ষন করার কথা।চার, যেহেতু অনেকগুলু চাবি, সেহেতু এটা হারিয়ে আমি কতটা বিপদে পরতে পারি তা একজন সিএনজি ওয়ালা বা পরবর্তী গ্রাহক অনুধাবনের কথা। মানবিক কারনে হলেও বিষয়টি নিয়ে একটু তৎপর হওয়াই যায়।পাচ, চাবির গোছাটি ফেরত দিলে পুরষ্কৃত হওয়ারও একটা সম্ভাবনা নিশ্চই থাকে।

যাই হউক, কোন চিন্তাই যখন কোন কাজে আসলনা তখনই আমি আসল সত্য অনুধাবন করতে পারলাম। আরেকজন সিএনজি ওয়ালা আমার চোখ খুলে দিল, ভাবনার অবসান ঘটালো। আমি তার সাথে একই বিষয়ে আলাপ করতেই এবং তার পরিচিতি মহলের সাথে কথা বলে আমার চাবিটির ব্যাপাড়ে কোন সাহায্য করতে পারে কিনা জিজ্ঞেস করতেই সে বলল, " স্যার, কিছু মনে করবেন না।চাবির আশা বাদ দিন। ওটা আর পাওয়া যাবেনা।" কারনটা তার মুখেই শুনুন-
"অতীতে আমরা গাড়ীতে পাওয়া অনেক জিনিষই তার প্রাপ্য মালিককে ফেরত দিয়েছি, অনেক সময় অনেকে খুশী হয়ে বখশিসও দিয়েছে। কিন্তু দিন বদলে গেছে স্যার। এখন এই ধরনের জিনিষ ফেরত দিতে গেলে উলটো বিপদে পরতে হয়। হারানো জিনিষের সাথে এই ছিল, ঐ ছিল ইত্যাদি বলে হেনস্থা করে, চড়-থাপ্পর এমনকি পুলিশে দেয়ার ঘটনাও আছে। তাই এখন আমরা সিনিয়র সিএনজি চালকেরা এবং গ্যারেজ মালিকেরা প্রত্যেক ড্রাইভারকে বলে দেই, কোন কিছু পাওয়া গেলে যেন সাধু সাজতে ফেরত দিতে না যায় এবং অবশ্যই যেন কোন ড্রেনে বা খাল-নদীতে ফেলে দেয়। আমি নিজেও তাই করি।"

আমি হতবাক! এটার প্রতিবাদ কিংবা ব্যাখ্যা দেয়ার ক্ষমতা আমার নেই। আমার শুধু আফসোস! এভাবেই আমাদের সব মুল্যবোধ হারিয়ে দিনে দিনে আমরা আরো অসহায় হয়ে যাব। আমাদের সাহায্য করবার কেউ থাকবে না, কেউ আমাদের এই মানবিক বিকৃতি নিয়ে কথা বলবে না। আমরা ধীরে ধীরে সামাজিক জীব হিসেবে আমাদের আত্নপরিচয় ভুলে গিয়ে কেবলই রাজনৈতিক জীবে পরিনত হব।আদিম মানুষ যেসব কারনে যুথবদ্ধ হয়েছিল সেইসব অবস্থায় ফিরে যাব। আমরা পৃথিবীকে আবার আদিম জায়গায় ফিরিয়ে নিয়ে যাব। দোহাই লাগে, ফিরে আসুন, ফিরে আসুন প্রগতির পথে। এগিয়ে না যেতে পারি, আল্লাহর ওয়াস্তে পিছিয়ে যাওয়াটা ঠেকান! ( জানিনা কে ঠেকাবে)
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×