রোজাদারের সাথে চালাকি!
২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বুদ্ধিমান আর চালাক দুই মেরুর বাসিন্দা - আমাদের সমাজে বুদ্ধিমত্তা অবহেলিত আর তাই চালাকীর জয়জয়কার। এটা রাজনীতিক থেকে আমলা হয়ে ব্যবসায়ী পর্যন্ত মায় জনগনের একটা বিরাট অংশ পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে।এর থেকে মুক্তি তো দূরের কথা বরং চালাকেরা এখন খোদার সাথেও চালাকী শুরু করে দিয়েছে। রমজান সমাগত, রমজানে কিছু কিছু ভোগ্যপন্যের চাহিদা বেড়ে যায় বলে দোকানীরা সবসময় সেই সুজুগে অস্বাভাবিকভাবে দাম বাড়িয়ে দেয়।অন্যান্য বছরের মত এবারও তাই ঘটবে বলে অনুমিত ছিল।কিন্তু জনসাধারনকে চমকে দিয়ে চালাক সরকারের চালাক ব্যবসায়ী এবার দুই মাস আগে থেকে ছোলা বুট, পেয়াজ, খেজুর, ইত্যাদির মুল্য বাড়িয়ে দিয়েছে। এই দুই মাসে দাম শুনতে শুনতে মানুষ অভ্যস্ত হয়ে যাবে আর তাতে কেউ বলতে পারবে না যে রমজানে জিনিষপত্রের দাম বেড়েছে। সরকারও একই গলাবাজি করতে পারবে যে, তাদের মনিটরিং এর জন্যই এবার রমজানে ভোগ্যপন্যের দাম বাড়েনি। কি সাংঘাতিক চালাকি, জনগনের সাথে, প্রকারান্তরে রোজাদারের সাথে, প্রকারান্তরে আল্লাহর সাথে! যাজাকাল্লাহু তায়ালা খায়রুল ফিদ্দারাইন - আল্লাহ যেন এই চালাকীর উত্তম প্রতিদান দেন!
সর্বশেষ এডিট : ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন