ধর্মীয় অনুভুতি এবং আমার স্কুল স্মৃতি!
১৯ শে মে, ২০১৬ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আড়িয়ল স্বর্নময়ী হাই স্কুলে যারা পড়েছেন তারা সুশীল ব্যানার্জীকে চেনেন। ভদ্রলোক কয়েক সপ্তাহ আগে পরলোক গমন করেছেন।শক্ত-পোক্ত চেহারার বিশাল গোফধারী ব্রাহ্মণ। বাংলা পড়াতেন সেই সাথে পিটি ক্লাস এবং বার্ষিক ক্রীড়াপ্রতিযোগীতারও তিনি ছিলেন মধ্যমনি। তীব্রভাষী হিসেবে সুপরিচিত ছিলেন তিনি। তার ক্লাশে বাংলায় পাশ করা দু'চার জন ভাগ্যবানদের মধ্যে আমিও ছিলাম। পাশ মার্ক পাওয়ার মত খাতাও তিনি দেখলে ২৮/২৯ এর বেশী দিতেন না। গর্বভরে বলতেন, আমার পরীক্ষায় ফেল করলেও আমার কোন ছাত্র-ছাত্রী এসএসসিতে বাংলায় ফেল করবে না। করতও না। নাম্বার কম পেয়ে প্রতিবাদ করতে গেলে অপমানজনক ভাবে বলতেন, বিএ পাশ করে এসে তর্ক করবি। ক্লাশে পড়া না পারলে যবন, খেজুর তলার শেখ ইত্যাদি কোন বাক্যবানই বাকী থাকত না।
তার জন্য ৯৫% মুসলমান ছাত্র-ছাত্রী'র কারো কখনো ধর্মীয় অনুভুতিতে আঘাত লেগেছে বলে শুনিনি। তিনি বাংলার পাশাপাশি হিন্দু ধর্মের অর্থাৎ সনাতন ধর্ম শিক্ষা ক্লাশ নিতেন। সবচেয়ে আশ্চর্যের ব্যপার ছিল আমাদের মওলানা স্যার অনুপস্থিত থাকলে তিনি আমাদের ইসলাম ধর্ম শিক্ষা ক্লাশও নিতেন। সেদিন বরং আমাদের অবস্থা আরো খারাপ করে দিতেন। প্রমান করে দিতেন আমরা ভাল মুসলমানই নই। কিন্তু তাতেও আমাদের ধর্মীয় অনুভুতিতে আঘাত লাগত না। তবে কি আমাদের কোন অনুভূতিই ছিলনা? নাকি...
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৬ রাত ১১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬

একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??
দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ...
...বাকিটুকু পড়ুন