somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কায়েশ খান
প্রোপ্রাইটর- ট্যুরমেট, সদস্য- ট্যুর অপারেটর্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব), সাধারণ সম্পাদক - ট্যুরিষ্ট গাইড এসোসিয়েশন অব বাংলাদেশ (টিগ্যাব) । তবে, ট্যুর গাইড হিসেবেই নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দ বোধ করি।

Maximum Retail Price MRP: একটি শুভঙ্করের ফাকি!

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশে উৎপাদিত প্রায় সকল পণ্যের গায়ে এর বাজার মূল্য লেখা থাকে। মুল্যের পাশেই ইংরেজীতে লেখা থাকে MRP। এই MRP'র বর্ধিত রূপ হচ্ছে Maximum Retail Price! অর্থাৎ পণ্যটি খুচরা বাজারে সর্বোচ্চ এই মূল্যে বিক্রী করা যাবে। কিন্তু যেহেতু সর্বনিম্ন খুচরা মূল্য লেখা নেই এবং আমাদের দেশের এভারেজ গ্রাহক MRP সম্পর্কে ধারণা রাখেন না ফলে বিক্রেতারা সর্বোচ্চ মূল্যটাকেই খুচরা মূল্য হিসেবে চালিয়ে আসছে যুগ যুগ ধরে। হিসেব করলে এই ফাকিবাজির দৈনিক মূল্য কোটি টাকা ছাড়িয়ে যাবে। মাস বছরের হিসাব নাহয় নাই করলাম।
আমার কথা হচ্ছে একটি পণ্য উৎপাদিত হওয়ার পরে বাজারজাতকরন করতে গিয়ে উৎপাদনের কারখানা হতে ভোক্তা পর্যন্ত পৌছার জন্য যেই দুরত্ব অতিক্রম করতে হয় তার পরিবহন খরচই মূলত সর্বনিম্ন-সর্বোচ্চ মুল্যের নিয়ামক। ঢাকা ম্যাচ ফ্যাকটরিতে উৎপাদিত একটি দেয়াশলাই ঢাকায় ২ টাকা বিক্রী হলে রাজশাহীতে তা ২টাকা ৫ পয়সা হতেই পারে। এটাকে মাথায় রেখেই MRP ঠিক করা হয়। কিন্তু উল্লেখিত দেয়াশলাইটি সারাদেশেই সর্বোচ্চ খুচরা মূল্যে বিক্রী হচ্ছে। তাই এখানে অবশ্যই একজন ক্রেতা কমমূল্যে পণ্যটি পাচ্ছেন, আরেকজন বেশী মূল্যে। কেননা উৎপাদন খরচ একই থাকলেও পরিবহন খরচের হেরফেরের কারণে এলাকাভেদে ৫/১০ পয়সার পার্থক্য হতেই পারে। কিন্তু পণ্যটি যদি দেশের সর্বত্র একইমূল্যে বিক্রী হয় তাহলে অবশ্যই কেউ ঠকছে বা কেউ জিতছে।
তারচেয়েও বড় কথা সর্বোচ্চ খুচরামূল্য মানেই এর একটা সর্বনিম্ন খুচরা মূল্য রয়েছে। সেই সাথে এটাও পরিস্কার, MRP অর্থাৎ Maximum Retail Price আসলে পণ্যটির খুচরা মূল্যমান নয়। অঞ্চলভেদে, অবস্থাভেদে মূল্যের পার্থক্য থাকা বাঞ্ছনীয়।
তাই আবারও বলব, Maximum Retail Price বা MRP পণ্যের প্রকৃত মূল্য নয়। এর উল্লেখের কোন সুফল ক্রেতা সাধারণ ভোগ করতে পারছে না, MRP'র নামে মানুষ ঠকছে কিনা তা ভেবে দেখার দরকার আছে। আছে ক্রেতা সাধারণেরও বোঝার ব্যাপার।
MRP আসলে একটি শুভঙ্করের ফাকি!
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১২:৫২
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

×