somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নুরুল ইসলামের সাহায্যে এগিয়ে আসুন

১৫ ই মে, ২০০৯ ভোর ৫:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘বাবা, তুমি কথা বলছো না কেন? কী হয়েছে তোমার? অফিসে যাও না কেন? অফিস থেকে আসার সময় তুমি কি আমার জন্য আর চকোলেট আনবে না?’ ছয় বছরের শিশুসন্তান ফাহিমের এমন হাজারো প্রশ্নে কাজী নুরুল ইসলাম (৩৬) অপলক তাকিয়ে থাকেন; কোনো উত্তর দিতে পারেন না! আড়ালে চোখের জল মোছেন! তিনি কীভাবে তাঁর প্রাণপ্রিয় ছোট্ট ছেলেকে বোঝাবেন−“দুটি কিডনিই আজ তাঁর অকেজো হয়ে গেছে। অফিসে যেতে বারণ। চিকিৎসকেরা বলছেন, ‘বাঁচতে হলে খুব শিগগির অন্তত একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে। টিস্যু পরীক্ষা করতে হবে, বি পজিটিভ রক্ত লাগবে।’ এর জন্য কত টাকা প্রয়োজন, কীভাবে বোঝাবেন ফাহিমকে!”

কাজী নুরুল ইসলাম প্রথম আলোর মূল কার্যালয়ের একজন নিবেদিতপ্রাণ কর্মী। তিনি ভোরের কাগজ-এ শুরু থেকেই কাজ করেছেন। প্রথম আলোর যাত্রা শুরুর প্রথম থেকেই সঙ্গে আছেন। মানুষের জন্য কিছু করার মানসেই তিনি সংবাদপত্র জগতে পা রেখেছিলেন। প্রথম আলোকে ভালোবেসে যেন দুখিনি মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করতে চেয়েছিলেন। হাসপাতালের বিছানায় শুয়ে এখনো আশা করেন−‘আবার ফিরবেন মানুষের মাঝে। এখোনো তো তারুণ্যের কাল পেড়িয়ে যায়নি! এখোনো তো দেওয়ার আছে অনেক কিছু। সম্বিৎ ফিরে এলে দেখেন−এখন তো তাঁর নিজেরই প্রয়োজন।’ তবু বিশ্বাস করেন মানুষের ভালোবাসায়।

নুরুল ইসলামের স্ত্রী কাজী মাসুরা বলেন, ‘অফিস-পাগল ছিলেন তাঁর স্বামী। কিন্তু একমাত্র উপার্জনক্ষম সে মানুষটিকে এখন বিছানায় শুয়ে-বসে কাটাতে হয়!’ দুই ছেলে কাজী নাঈমুল ইসলাম (১০) ও কাজী ফাহিমকে (৬) নিয়ে অসহায় জীবন যাপন করা স্ত্রী মাসুরাও প্রায় বাঁকহারা।! তবু আশায় বুক বাঁধেন−‘সব হয়তো ঠিক হয়ে যাবে।’ আশায় বুক বাঁধা ছাড়া আর কী-ই-বা করার আছে একজন অসহায় নারীর!

প্রথম আলোর কর্মীরা নুরুল ইসলামকে বাঁচাতে ইতিমধ্যে তাঁদের এক দিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আরও চেষ্টা করা হচ্ছে। তাঁকে বাঁচাতে হলে প্রয়োজন প্রায় ২০ লাখ টাকা, যা তাঁর পরিবার আর আপনজনদের পক্ষে বহন করা সম্ভব নয়। সমাজের বিত্তশালী ও দয়ালু ব্যক্তিরা যদি এগিয়ে আসেন, তবেই হয়তো নুরুল ইসলামকে বাঁচানো সম্ভব, যিনি এখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কিডনি বিশেষজ্ঞ এ. এইচ হামিদ আহাম্মদের তত্ত্বাবধানে আছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা: কাজী নুরুল ইসলাম, সঞ্চয়ী হিসাব নম্বর ২০৭-২০০-২৪৫০৯, ঢাকা ব্যাংক লিঃ, কারওয়ান বাজার শাখা, ঢাকা। মোবাইল: ০১৭১৬৫৭৫৫৭৭।

মূল লেখা নেয়া হয়েছে Click This Link থেকে।
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×