২২ শে জানুয়ারি সকালবেলা মহাখালী রেলক্রসিং বাস এক্সিডেন্টে মারা যান একটেল সাপোর্ট স্টাফ হাসান।ওইদিন এই মিলটন ভাই এই নিয়ে একটা পোস্ট দিয়েছিলেন।এই খানে
লোকটার নাম ছিল হাসান।সে একটেল সাপোর্ট স্টাফ ছিলেন । যা আতিক একটেল ভাই এর মাধ্যমে ব্লগে জেনেছিলাম ।ইউনিভার্সিটি যাওয়ার সময় ওইদিন এক্সিডেন্টের কারনে প্রচন্ড জ্যাম ছিল।যাওয়ার সময় শুনেছিলাম ঘাতক বাসটি ৬ নম্বর লোকাল বাস ছিল।
আজ ৬ নম্বর বাসে উঠতেই মনে পড়ল এক্সিডেন্টের কথা ।তারপর বাসের হেলপারকে জিজ্ঞাসা করলাম এক্সিডেন্টের কথা।সে বলল গতকালকে বাসটিকে ছাড়ানো হয়েছে থানা থেকে । বাস মালিক পক্ষ থেকে মৃত ব্যক্তির পরিবারকে দেওয়া হয়েছে দেড় লক্ষ টাকা ক্ষতি পূরন।আর ব্যাপারটি রফা দফা করার জন্য পুলিশকে দিতে হয়েছে ৫০ হাজার টাকা ঘুষ ।এই হল একটি মানুষের জীবনের পরিসমাপ্তি।
আজ থেকে হয়ত বাসটি আবার রাস্তায় চলবে।আবার এক্সিডেন্টে হবে।আবার পুলিশের পকেটে যাবে ৫০ হাজার টাকা।এই ভাবে চলতে থাকবে ।একটি দুর্ঘটনা মানে পুলিশের পকেট ভারি হওয়া ছাড়া আর কিছু নয়।সেই দুর্ভাগার পরিবারের দেড় লক্ষ টাকায় আর কিছুই জুটল না।
রাস্তায় চলাফেরা সময় আমাদের সচেতন হওয়া উচিত।
২২ শে জানুয়ারি সকালবেলা মহাখালী দুর্ঘটনা আর একটা মানুষের মৃত্যু....অতঃপর দেড় লক্ষ টাকা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৭টি মন্তব্য ১৫টি উত্তর
আলোচিত ব্লগ
এই সমাজ- ৭২

দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন
তেল গ্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥


২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।
২০০৮-২০২৪ এর মূল চিত্র
< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন
জীবননগর

গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।
বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন
চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।
দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।