গভীরতা থেকে আরো গভীরে
অজস্র ধুলিকণা যেভাবে জমে থাকে-
পিচের কোনায় কোনায়;
ওদিকটায় চিৎকার শোনা গিয়েছে
বক্ষচিরে বেরিয়ে যায় বিষাক্ত বাতাসে।
গভীরতার শেষটুকু খুঁজে নেবো বলে
ধুলিকণার প্রেমে পড়েছিলাম প্রথম।
দেয়ালে দেয়ালে ইটপাথরের মিশ্র রঙে লেখা আছে আজও-
খুব স্পষ্টত আছে এখনো, বিষাদের শেষান্তে
একি নির্মম অবহেলা!
তুমি সত্যিই তুমি নও।
হঠাত স্বপ্ন থেকে জেগে উঠি
অন্ধকারও দেখি
সে অন্ধকারে কিছু পাখি উড়ত চোখের পাতায়
আজও উড়ে যায়; আমাকে জাগিয়ে দেয়
রক্তাক্ষরে লেখা নামগুলো ভাবিয়ে দেয়।
চলে যা পাখি-
আমি আর স্বপ্ন দেখতে চাই না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




