somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

কাজী যুবাইর মাহমুদ

আমার পরিসংখ্যান

দুরন্ত কাজী
quote icon
আমি এক সামান্য ধূলিকনা । সিলিকা কনা , যাতে রোদ লেগে চকচক করে , তাও হতে পারিনি । অতি নগন্য এক ধূলিকনা ।সূর্যের কীরনও যাকে চাকচিক্যতা দিতে পারে না ।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

হেঁটে এসেছি ছয়শ ছিয়াত্তর মাইল

লিখেছেন দুরন্ত কাজী, ১৮ ই নভেম্বর, ২০১৫ ভোর ৫:৫৫

চোখে চোখে একবার চোখ পড়বে
লজ্জায় চোখ নামিয়ে নেব দুজনে
এই চোখে একবার চোখ পড়বে বলে আমি এসেছি
হেঁটে হেঁটে ছয়শ ছিয়াত্তর মাইল এসেছি এখানে
আপনার কুড়েঘরের দরজার সামনে

বঙ্গপোসাগরের পথে বৃক্ষের সঙ্গে কথা বলতে বলতে
চৌরাস্তায় মানুষের ধাক্কা খেয়ে, লোকাল বাসের ছাদের উপরে
হাজার হাজার রাত জেগে এসেছি এই চোখের কাছে
কেমন আছেন—একবাক্যের জিজ্ঞাসা
আপনি স্তব্ধ হয়ে চেয়ে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১১ বার পঠিত     like!

তোমাকে যদি বলি

লিখেছেন দুরন্ত কাজী, ১২ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৫৭

তোমাকে যদি বলি একটা ছবি আঁকো
ক্যানভাস সাজিয়ে একটু রঙ ছিটাও, আঁকবে?
যদি বলি ডাকপিয়নের কাছে আমার জন্য একটি চিঠি লিখো
মাত্রা ছাড়া তোমার হস্তলিপির মাত্রা দিব
সবুজ শাড়ি পরে বারান্দার বাইরে এসো
যদি বলি স্পর্শ করো হাত ধরো, কাছে এসে বসো, বসবে?
শীতলশরীরে একটু আগুন দাও, পুড়ে যাবার বড্ড খায়েশ আমার।
তোমাকে যদি ডাকি বিকেলবেলায়
সূর্যাস্তের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৪৫ বার পঠিত     like!

বিস্তৃর্ন শহরতলী

লিখেছেন দুরন্ত কাজী, ১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:৩৭

শুটখড়া চেয়ারটা খোয়ে গেছে কোথাও কোথাও
দরজা জানালা এবং স্থাপত্য নকশা সাক্ষী দেয়—আভিজাত্য ও দম্ভের
আমার লেখা কবিতার কোনো না কোনো বিষয়ে আঁচড়ে পড়ে আছে
এই ঘরের নিরিবিলি নীরব জানালার কথা।
গল্পে আমার শব্দের দৈন্যতা ছিলো না কখনও, কোনোদিন।
এখন লিখতে বসে মনে হচ্ছে পৃথিবীর অর্থনৈতিক মন্দার সাথে
আমার শব্দের মন্দাও শুরু হয়েছে।
আজ রাতে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৬৭ বার পঠিত     like!

মুক্তগদ্য : মনবৃক্ষে বিশ্রাম

লিখেছেন দুরন্ত কাজী, ১০ ই জুলাই, ২০১৫ রাত ৮:০০

মনবৃক্ষের চেয়ারে পা গুটিয়ে বসে থাকতে থাকতে দিন কেটে যায়। আমার কোথাও যাবার নেই। কোথাও দাওয়াত নেই। দেয়ালে সাঁটানো ফ্যানের মতো ঘুরছে রাত্রিদিন। ভোর! সে তো কোনোদিন আসে নি জানালার এপাশে। ড্রিমবাতির আলোছায়ায় নিজেকে আমার কখনও কখনও সৌরজগতের বাসিন্দা বলে মনে হয়। ভোর-বিকেল একাকার হয়ে বিবাদ বাঁধে হলুদ বাতির ঘরে।
আমার... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৭৩ বার পঠিত     like!

কবিতার ক্রোধ

লিখেছেন দুরন্ত কাজী, ২০ শে জুলাই, ২০১৪ ভোর ৬:২০

বেদনা কিংবা সুখ্যবতী ঝর্নার ভিন্ন নাম কবিতা

ভেজা কুয়াশায় হেঁটা চলা পথিকের পথচলার নাম কবিতা

ঘোর অমানিশায় আশীর্বাদবঞ্চিত কবি—

যখন নষ্ট খাতার পাতায় পাতায় আকুতির স্বর ওঠাবে

প্রেমিকার মায়াময় দু’চোখের হাসি ফোটাবে

কলমের নির্যাস কালির একবিন্দু অশ্রু ঝরাবে

দিয়ে যাবে কবিতা। ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩০২ বার পঠিত     like!

শুনে যাও লীলাবতি

লিখেছেন দুরন্ত কাজী, ০৪ ঠা জুলাই, ২০১৪ ভোর ৪:২২

স্পষ্ট করে বলো, কে তুমি?

গতকাল কতবার এসে এসে গেলে

আমি জানি না লীলাবতি কেমন ছিল, জানি না

জানি, তুমি নও লীলাবতী।



মধ্যরাতে কয়েকবার ডাক শুনেছি

বাদুরের ডাক ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৪ বার পঠিত     like!

কবিতা আমার

লিখেছেন দুরন্ত কাজী, ০৩ রা জুলাই, ২০১৪ রাত ৩:০১

“আমি যতই বিশ্লেষণ করি না কেন,

দেখি সবার শেষে এক কবি বসে আছে।”

— সিগমুন্ড ফ্রয়েড



কবিতাকে কবিতা থেকে মুক্তি দিতে চাই। শব্দের ভেতরে জন্ম দিতে চাই নৈঃশব্দ্যকে। আমি চাই আমার উচ্চারণগুলো দীর্ঘ সমুদ্রসময়বালুকাবেলার এক সমাচ্ছন্ন তীর থেকে আরেক তীরের শব্দ আর নৈঃশব্দ্যের কোলে ঝাঁপিয়ে পড়ুক। একটু অনুরণন সৃষ্টি হবে জলে।



হেসে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৫৯ বার পঠিত     like!

একদিন ঝড় এসেছিল এই শহরে

লিখেছেন দুরন্ত কাজী, ১৮ ই মে, ২০১৪ রাত ১:৫৬

আজকাল প্রাণহীন বাতাশগুলোও অভিমান করতে জানে

ওদের লাজ আছে, লাজের একটা ধাঁচও আছে

আমরা মানুষ,

আমাদের কোনো অনুভূতি নেই

অসহায় মেঘের অভিমান বুঝি না

ধুয়ে নেয়া এই শহরের আবর্জনার আর্তনাদ বুঝি না। ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৭ বার পঠিত     like!

যান্ত্রিক এই শহর

লিখেছেন দুরন্ত কাজী, ১৫ ই মে, ২০১৪ দুপুর ১২:৩৭

কোন একদিন

হঠাৎ করে যদি থেমে যায় এই নগর

আমি ক্লান্তি শেষে ফিরে আসবো

ফুটপাতের অচেনা পথ ধরে

যদি কখনও খুঁজে না পাই সেই প্রিয় চেনা ফ্লাইওভার

আমি অপেক্ষায় হাঁটবো সারা শহরে ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৬১৫ বার পঠিত     like!

বহুদিন বেঁচে থাকো মা

লিখেছেন দুরন্ত কাজী, ১৫ ই মে, ২০১৪ রাত ২:১৮

আমার আম্মা আমাদের অনেক প্রিয় একজন বন্ধু

আমাদের পাড়া-পড়শিরা আম্মাকে ‘মুজাহিদা’ নামে উপাধী দিয়েছেন

একদিন মামাকে জিজ্ঞেস করলাম-

মামা, আম্মাকে মানুষ ‘মুজাহিদা’ কেন বলেন?

মামা বললেন, তোমার আম্মা মূর্খ মানুষ, তোমার আব্বাও অশিক্ষিত

তোমাদের আশেপাশের সব অশিক্ষিত সন্তানের ভীড়ে

তোমার আম্মা বহু ত্যাগ সাধনায় তোমাদের পাঠিয়েছিলেন দূর-দূরান্তের আবাসিক মাদরাসায়। ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১২ বার পঠিত     like!

দুঃখগুলো উড়িয়ে দিলাম

লিখেছেন দুরন্ত কাজী, ০৯ ই জানুয়ারি, ২০১৪ ভোর ৪:৪১

মনের ভেতর ঘোমটা দিয়ে দুঃখগুলো উড়িয়ে দিলাম

এতদিনের মনটাতেও আমি কি সেই আমিই ছিলাম!

ভাবছি এখন একলা রাতে ভুল বুঝি সব আমার ছিল

কী হয়েছে বুঝি না আর, দুঃখগুলো বুক বাঁধিল।



মন খারাপের সুক্ষ্ম হিসেব বুঝবে কেউ! বুঝবে না তো

বুঝবে কী আর বোঝার তো নয়, রাখছি জমা মনের মতো, ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৮৮ বার পঠিত     like!

ফাজিল+আমি=ফাইজলামি

লিখেছেন দুরন্ত কাজী, ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩০

এই কাজী ভাইয়া—

সারাদিন ফুংফাং নাই কাজ খাইয়া

লোকে বলে ঠিক করো মাথাটাকে চাইয়া

পাবনাতে যাইয়া,

পাবনার লোক নয়; লোক চাটগাঁইয়া।



মাঝে মাঝে নয় ছয়, ছন্দে মাতাল হয় ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬২৮ বার পঠিত     like!

ও স্বাধীনতা

লিখেছেন দুরন্ত কাজী, ৩১ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০৮

লাল-সবুজের একটি পতাকা

দুরন্ত কিশোরের বাঁধভাঙা উল্লাসে

পতাকা দোলে; মুক্ত স্বাধীনতায়।



পুবালি হাওয়ায় মিশে যায় লাল ও সবুজ

সালাম-রফিক, জব্বার—

ত্রিশ লক্ষ্য মায়ের আত্মায় আজও বিঁধছে ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০২ বার পঠিত     like!

হয়তোতেই

লিখেছেন দুরন্ত কাজী, ২৮ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

আমাকে একদিন পাবে না।

একদিন হয়তো খুঁজবে, হয়তো খুঁজবে না

হয়তো ভুলেই যাবে, হয়তো ভুলবে না।



হয়তো খুব কাছে আসবে, হয়তো আসবে না

হয়তো আসলেও আর একসাথে হারাবে না।

আমাকে খোঁজার মতো তোমার তেমন কেউ নই আমি, হয়তো মিথ্যা। ... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     like!

নিশুতি

লিখেছেন দুরন্ত কাজী, ২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৪

গভীরতা থেকে আরো গভীরে

অজস্র ধুলিকণা যেভাবে জমে থাকে-

পিচের কোনায় কোনায়;

ওদিকটায় চিৎকার শোনা গিয়েছে

বক্ষচিরে বেরিয়ে যায় বিষাক্ত বাতাসে।

গভীরতার শেষটুকু খুঁজে নেবো বলে

ধুলিকণার প্রেমে পড়েছিলাম প্রথম। ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৩০ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৪২৪৪ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ