এই কাজী ভাইয়া—
সারাদিন ফুংফাং নাই কাজ খাইয়া
লোকে বলে ঠিক করো মাথাটাকে চাইয়া
পাবনাতে যাইয়া,
পাবনার লোক নয়; লোক চাটগাঁইয়া।
মাঝে মাঝে নয় ছয়, ছন্দে মাতাল হয়
তারপরে লোকে কয়— হয় না তো শিক্ষা
কাজী বলে প্রয়োজনে করবে সে ভিক্ষা,
কবিতার প্রেমে পড়ে দেয়না পরীক্ষা।
পরীক্ষার শেষে বলে— ওহ গড, শিট্!
অতপর কবিতাতে ছুঁড়ে মারে ইট।
সারাদিন ঘুম যায় রাতভর জাইগ্যা
কবিতার লাইগ্যা
কবিতা সে দিবে কারে গেছে তো সে ভাইগ্যা।
এই কাজী ভাইয়া—
তারে মোটে দেয়না দাম এলাকার মাইয়া
কত রকম বেশ ধরে ছড়া-গান গাইয়া,
এই লেখার নালিশ হবে যদি দেখে চাইয়া—
তার বড় ভাইয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




