আজকাল প্রাণহীন বাতাশগুলোও অভিমান করতে জানে
ওদের লাজ আছে, লাজের একটা ধাঁচও আছে
আমরা মানুষ,
আমাদের কোনো অনুভূতি নেই
অসহায় মেঘের অভিমান বুঝি না
ধুয়ে নেয়া এই শহরের আবর্জনার আর্তনাদ বুঝি না।
বৃষ্টির কথা বলছি আমি
অভিমান বুকে হারিয়ে যাওয়া মেঘের কথা বলছি
একদিন ঝড় এসেছিল এই শহরে
শহরের যত অলি-গলি, নল-নালা
নোঙরা যত পথঘাট-
ধুয়ে মুছে নিয়ে গিয়েছিল সেই বৃষ্টি
এই শহর পবিত্র করেছিল বৃষ্টি
সেদিন বৃষ্টির বড় প্রয়োজন ছিল না বলে
আমরা বরণ করি নি ভালোবাসায়।
প্রতিটি জলবিন্দু অভিশাপ দিয়ে এই মাটি ছেড়ে সেই যে হারালো...
আজ এই শহরে বৃষ্টির বড় প্রয়োজন
বৃষ্টির কী প্রয়োজন?
তার তো লাজ আছে, অভিমান আছে
শুধু আমাদের অভিমান বোঝার অনুভূতি নেই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




