কোন একদিন
হঠাৎ করে যদি থেমে যায় এই নগর
আমি ক্লান্তি শেষে ফিরে আসবো
ফুটপাতের অচেনা পথ ধরে
যদি কখনও খুঁজে না পাই সেই প্রিয় চেনা ফ্লাইওভার
আমি অপেক্ষায় হাঁটবো সারা শহরে
নিঃশ্বাসের বাতাসে জীবানুধর ধুলিকনা
মাথায় চুল কিড়কিড় করে
গন্ধের ঝর্ণা নামে বিশাক্ত শরীরে
এখানে মানায় না আমায়।
সবই ব্যস্ত,
ভবিষ্যত! হাহ্ ভবিষ্যত...
রেলস্টেশন কেঁদে মরে কিশোর টোকাই
বঞ্চিত বিশ্বাস, একটু বাঁচলে কী হয়?
আমরা বেঁচে থাকি, শহর থামে না
থামে না একটি জীবনও, ক্লান্তিহীন এই শহর
ঈশ্বর,
কষ্ট দাও, নষ্ট কোলাহলে কষ্ট দাও।
27.03.2014

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




