আমাকে একদিন পাবে না।
একদিন হয়তো খুঁজবে, হয়তো খুঁজবে না
হয়তো ভুলেই যাবে, হয়তো ভুলবে না।
হয়তো খুব কাছে আসবে, হয়তো আসবে না
হয়তো আসলেও আর একসাথে হারাবে না।
আমাকে খোঁজার মতো তোমার তেমন কেউ নই আমি, হয়তো মিথ্যা।
হয়তো এক নিমিষে ধুলোর মতো মুছে দেবে সবকিছু
ভেসে উঠবে- সঙ্গিহীন রাতে, প্রভাতে।
আর কড়া দুপুরে খুঁজে যাবো সদ্য ফোটা কাশফুলের মতো তোমায়
তোমাকে ভেবে আবারও ভুল করবো অনাভিজ্ঞ মাঝির মতো।
তুমি আসবে না
হাসবে না
শুধু ভাসবে চোখের সীমান্তে।
এ সীমান্তেই আমাদের শুরু, হয়তো শেষও
হয়তো সবকিছু হয়তোতেই পড়ে রবে এভাবে।
আমি এখন খুব গভীরে মিশে আছি- তোমার মাঝে হয়তোতে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




