স্পষ্ট করে বলো, কে তুমি?
গতকাল কতবার এসে এসে গেলে
আমি জানি না লীলাবতি কেমন ছিল, জানি না
জানি, তুমি নও লীলাবতী।
মধ্যরাতে কয়েকবার ডাক শুনেছি
বাদুরের ডাক
জাদু ছিল, সূর ছিল ডাকে
আমি ডাকি না কেন আবার; আবেদন ছিল বুঝি
আমি শুনি না কেন তোমার চিৎকার!
হাওয়ায় হাওয়ায় বাস করেছি বহুদিন
বহুদিন খুঁজেছি, কেউ নেই
কেউ নেই চারিপাশ
চারিপাশ অন্ধকার আর অন্ধকার, একটু আলো নেই
আলো নেই সারা গায়, সারা অন্তজুড়ে অন্ধকার
অন্ধকারের আকুতি ছিল লীলাবতি
তুমি জানো নি, তুমি শোনো নি।
স্পষ্ট করে বলো, তুমি লীলাবতি নও
শুনে যাও লীলাবতি, কে তুমি হে কে তুমি।
03..7.14

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




