“আমি যতই বিশ্লেষণ করি না কেন,
দেখি সবার শেষে এক কবি বসে আছে।”
— সিগমুন্ড ফ্রয়েড
কবিতাকে কবিতা থেকে মুক্তি দিতে চাই। শব্দের ভেতরে জন্ম দিতে চাই নৈঃশব্দ্যকে। আমি চাই আমার উচ্চারণগুলো দীর্ঘ সমুদ্রসময়বালুকাবেলার এক সমাচ্ছন্ন তীর থেকে আরেক তীরের শব্দ আর নৈঃশব্দ্যের কোলে ঝাঁপিয়ে পড়ুক। একটু অনুরণন সৃষ্টি হবে জলে।
হেসে উঠব আমি।
কবিতা, আমার সবকিছু ধারণ করে। আমার সকলি গ্রহণ করে কবিতা। সবকিছু গ্রহণযোগ্য কবিতার কাছে। সব। ঘৃণা, হতাশা, প্রেম, লজ্জা, অপমান, অপরাধ, আনন্দ, স্বপ্ন। সব। আমার দৈনন্দিন প্রতিটা মুহূর্ত একমাত্র কবিতার কাছেই গ্রহণযোগ্যতা পায় নির্বিচারে। অন্য কোথাও না। অন্য সবখানে সেন্সরশিপ। নীতিমালা। আইন সভ্যতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




