লাল-সবুজের একটি পতাকা
দুরন্ত কিশোরের বাঁধভাঙা উল্লাসে
পতাকা দোলে; মুক্ত স্বাধীনতায়।
পুবালি হাওয়ায় মিশে যায় লাল ও সবুজ
সালাম-রফিক, জব্বার—
ত্রিশ লক্ষ্য মায়ের আত্মায় আজও বিঁধছে
পড়ছে আঘাত, আজও তাঁরা শুনতে পায়
যুদ্ধে যাওয়া বুলেটের শব্দ।
বদ্ধ মোড়কে স্বাধীনতা কেঁপে ওঠে
লাল রক্তে ভেসে যাওয়া শহীদেরা—
আজও যুদ্ধে যাবার স্বপ্ন আঁকে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




