somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আ বোল- তা বোল

১৬ ই জুলাই, ২০১০ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


...the thing is to find a truth which is true for me, to find the idea for which I can live and die... (Søren Kierkegaard)



মানুষের গভীরতম আকাঙ্খার নাম কী?
অর্থ নয়- কীর্তি নয়- সচ্ছলতা নয়! কী সেই বিপন্ন বিষ্ময়য়ের বোধ, কী সেই চুড়ান্ত চাওয়া মানুষের!


Shangri-La, Tibet

অস্তিত্ত্ববাদ নিয়ে কাজ করা দার্শনিকেরা কি ভাবেন? মানুষের আবেগ, কাজ, চিন্তা, দায়বোধ কি নিয়ে ঘুরপাক খায় নিত্য? কি ভাবতেন জন পল শার্তে, নীটশেরা? জীবনের অর্থহীনতার সাথে মানুষের প্রতিনিয়তঃ নিরব লড়াইয়ের কথা ভেবেছেন প্যাসকেল।দার্শনিকদের তত্ত্ব কথা বাদ, বাদ থাকুক গল্পকার কাফকা বা দস্তয়ভস্কির স্বসৃষ্ট আত্মপরিচয়ের সংকটের কথাও, আসুন আমরা নিজেরা ভাবি- অর্থ খুজি জীবনের।

সারা জীবন ধরে কি খুজে মানুষ? সমস্ত জীবন শেষে সমস্ত কর্মযজ্ঞ শেষে আরও কি যেন এক চাওয়া বাকী থাকে মানুষের, এই পৃথিবীর কাছে, পৃথিবীর মানুষের কাছে! প্রতিটি মানুষেরই থাকে কি যেন এক দাগ কেটে যাওয়ার প্রবনতা।


সেদিন হঠাৎ ই-চিঠি পেলাম আমার চীনা বন্ধু ইকো'র কাছ থেকে, কিছু ছবি আর সাথে তার গল্প। চীন-ভ্রমনে পরিচয়, নামটা আমারই দেয়া, উচ্চারনের ঝক্কি সামলাতে গিয়ে, সেও মেনে নিয়েছে।আমার সর্বশেষ হাতে লেখা চিঠিটিও তার কাছ থেকেই পাওয়া, সেটাও আবার 'পোষ্টকার্ডে'।
প্রথম পরিচয়ের পর মাত্র দু-চারদিনের ভ্রমনসঙ্গী ছিল। হঠাৎ গল্প থামিয়ে বলছিল- আমি মনে হচ্ছে তোমাকে অনেক দিন ধরেই চিনি! হতেই পারে! দুটি ভিন্ন সংস্কৃতি, ভিন্ন বৃত্তে বেড়ে ওঠা দু'জন মানুষের মধ্যে কিছু মিল থাকতেই পারে, কারণ সে মানুষ। পৃথিবীর যে প্রান্তেই থাকুক তাঁর আছে কিছু সাধারণ বৈশিষ্ঠ, আছে মিলে যাওয়ার মত কিছু সাধারন চাওয়া, মিলে গেলে বন্ধুত্ব হতেও সময় লাগে না!
এরপর ই-চিঠি চালাচালি।
ঘনিষ্ঠতা।
আবার অনেকদিন যোগাযোগ বন্ধ, দুরত্ব দুজনের ব্যস্ততা, নানাবিধ কারণ।অনেকদিন!
এবার এই চিঠির বিষয়বস্তু'র ঘরে 'তিব্বত থেকে' দেখে 'spam' ভেবে মুছে দিতে গিয়ে হঠাৎ চোখ পড়লো নামের ঘরে। ইকো লিখেছে অনেকদিন পর।


My friend Wu Qian (Echo) visiting Shangri-La, Tibet

সিচুয়ান এর মেয়ে ইকো, গৃষ্ম ছুটিতে তিব্বতে গিয়ে কাজ করছে সেচ্ছাসেবক হিসেবে। উদ্দেশ্য ঘুরোঘুরি, ভ্রমন নেশাটা কিছুটা মনে হয় আমিই চাপিয়ে দিয়েছিলাম একসময়, অভিজ্ঞতা বিনিময় অরতে করতে।

এ গল্প বলার উদ্দেশ্য, আমার ভালো লাগার ধরনের উদহারণ টানতে গিয়ে। তার চিঠি পেয়ে অনেকদিন পর আমার অনেক ভালো লাগলো। ভালো লাগলো কারণ অনেকদিন পরও সে আমাকে মনে রেখেছে। কিছু আছে কি এই 'মনে রাখায়'? কোনো সঙ্গতি মানুষের চুড়ান্ত চাওয়ার সাথে?

সমস্ত জীবন শেষে কি চায় মানুষ? স্বর্গ-নরকতো অজাগতিক এবং তা 'বিশ্বাস' নির্ভর।সারা জীবন ধরে তার কর্মে, যজ্ঞে, উত্তরসুরীতে, মানুষ চায় মরে গিয়েও বেচে থাকতে, মানুষ চায় কেউ না কেউ তাকে মনে রাখুক। সারা জীবন ধরে সে খুজে কোনো অক্ষয় পাথর, কোনো অমোচনীয় কালি, রেখে যেতে চায় কিছু স্মৃতি চিহ্ন। এই চাওয়া মনে থাকতে চাওয়া, বেঁচে থাকতে চাওয়া পরবর্তী প্রজন্মের মাঝে। জিয়োর্দানো ব্রোনোর অবিনশ্বর আত্মার চিন্তার সাথে কি মিল আছে এর কোনো! পুড়ছি আমরা একই আগুনে, জীবনে অর্থ খুঁজে খুঁজে!
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৩:০২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

×