somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবারও অভিনন্দন মুসা ইব্রাহিমকে

১৫ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবারও অভিনন্দন মুসা ইব্রাহিমকে!
আবারও বলছি কারণ এর আগেও অভিনন্দন জানিয়েছিলাম কিন্তু মুসা ও তার বন্ধুদের আচার আচরণ কথা বার্তা এবং অপর্যাপ্ত প্রমানাদি উপস্থাপন অনেক সাধারণ পাঠককেও সন্দেহের দিকে ঠেলে দিয়েছিল।
প্রগতিশীলরাই নিজেদের ভাবনা এবং বিশ্বাসকে প্রতিনিয়তঃ যুক্তিদ্বারা যাচাই বাছাই করে নিতে পারে, প্রশ্ন করে নিতে পারে। অন্ধবিশ্বাসীরা পারে না। ড. ইউনুস সাহেব কে যেমন প্রশ্ন করা যায় ১৮% সুদের মাধ্যমে গরীবের রক্ত চুষে আপনি নোবেল পেলেন কি করে, নোবেলটা শান্তিতে কেন, অর্থনীতিতে নয় কেন, তেমনি, বড় অর্জন এবং পূর্ববর্তী অভিযানের অসততা বিবেচনায় মুসাকেও প্রশ্ন করা যায় কি কি প্রমান আছে আপনার কাছে? আপনার অভিযানের এইসব অসংগতি কেন?

মূল প্রশ্নের যথাযথ উত্তরে না গিয়ে মুসার বন্ধুদের বিষয়টাকে ব্লগীয় দ্বন্দ্ব বানানোর ঘৃন্যতর চেষ্টা, নানা অসংগতির পাশাপাশি মুসার নিরবতা সন্দেহকে তীব্র করেছে নিঃসন্দেহে। 'ছোট ব্লগ' 'বড় ব্লগ' এমন কিছু দৈব্য ভাবনার উৎপাদন করে জল ঘোলা করেছেন এবং অহেতুক ব্লগারদের উত্তেজিত করেছেন। যাই হোক, দেরিতে হলেও মুসা'র বোধোদয় হয়েছে যে, না পর্যাপ্ত তথ্য প্রমানাদি ছাড়া পার পাওয়া যাবে না। পৃথিবীটা এখন অনেক ছোট।

আর আমাদের সাংবাদিকেরা কতটা সতর্কতা ও বিচক্ষনতার সাথে সংবাদ পরিবেশন করেন তাও এখন প্রশ্নবিদ্ধ। তারা আরো দায়িত্বশীল হবেন এই প্রত্যাশা রইলো। ব্লগার প্রতি আহবান, ব্লগের ব্যবহারকারী যত কমই হোক, আনিসুক হক সাহেব ব্লগকে যত ছোট করেই দেখুন না কেন, ব্লগ অনেক শক্তিশালী একটা মাধ্যম, আপনার সুস্থ ভাবনা, এবং সুষ্ঠ যুক্তি দ্বারা ব্লগকে সাজান। ছোট্ট ছেলেটির মতো করে "রাজা তোমার কাপড় কোথায়?" এই প্রশ্নটি করার জন্য ব্লগই এখন আমাদের মাধ্যম। এর আগে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের গ্যাং-রেপ এর একটি ঘটনাও মিডিয়া এড়িয়ে গিয়েছিল, আমার একটি ব্লগকে কেন্দ্র করে পরবর্তীতে মিডিয়া সরব হয় এবং নূন্যতম হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টাতে নজর দিতে বাধ্য হয়।

মুসাকে অভিনন্দনের পাশাপাশি ধন্যবাদ হিমুকে যে সাধারনের মনে উত্ত্বাপিত প্রশ্নগুলোকে ভেবেছেন, যাচাই বাছাই করেছেন বিভিন্ন রকম অসংগতি তথ্য প্রমানাদি এবং রেফারেন্স সহকারে উপস্থাপন করেছেন। পর্বতারোহন সম্পর্কে অনেক সাধারন মানুষেরও অভিজ্ঞতা হয়েছে। মুসার হয়ে আরিফ জেবতিক কে ধন্যবাদ মুসার ছবি গুলো পৌছে দেয়ার জন্য এবং সংগতিপূর্ণ তথ্য প্রমানাদি উপস্থাপনের জন্য। ধন্যবাদ সকল ব্লগারকে মূল্যবান সময়ক্ষেপনের জন্য বিভিন্ন সময় পক্ষ-বিপক্ষে নানারকম আলোচনার জন্য।
সন্দেহ আসবে, প্রশ্ন থাকবে, যুক্তির জয় হবে।

"অবিশ্বাস চিন্তার স্বাধীনতারই নামান্তর"।

শুভকামনা সবার জন্য।
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ২:৫৯
৯টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্বর্গময়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই জুন, ২০২৬ সকাল ১১:৫৩


ওরা জান্নাত দেখে না
পুড়তে পুড়েই তো ছাই-
কতখানি জান্নাত দেখো
ঘরের ভিতর আছি কি?
নাকি মাটিতে থাক ঘুম;
যতক্ষুণ আছো নিঃশ্বাস
ততক্ষুণ জান্নাত দেখো
পরিবারে কিংবা চারপাশ!
পরকাল কে দেখে শান্তিময়
এখানে রচনা করো স্বর্গময়;

১৫-৬-২৬ ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের প্রেক্ষাপটে ‘র’-এর কৌশল, প্রভাব ও গুপ্তচরবৃত্তির প্রকৃতি , পর্ব ০১

লিখেছেন মেহেদী আনোয়ার, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৩:৫৭

'র'-এর গুপ্তচরবৃত্তির প্রকৃতি সম্পর্কে আলোচনা করার পূর্বে স্বাধীনতা যুদ্ধকালীন ও তৎপরবর্তী পরিচালিত কয়েক ধরনের স্ট্র্যাটেজি ও বাংলাদেশ বিরোধী তৎপরতার বিবরণ দেয়া প্রয়োজন । ১৯৬৮ সালে 'র' গঠিত হয়েছিল মূলত বৈদেশিক... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প- ১০১

লিখেছেন রাজীব নুর, ১৫ ই জুন, ২০২৬ বিকাল ৪:৫০



১। একজন মা (কোহিনূর) সারারাত ঘরের দরজা খুলে বসে থাকেন।
কারণ কেউ একজন এসে তাকে বস্তা ভরতি টাকা দিয়ে যাবে। গতকাল রাতের কথা। আমার বাসায় ফিরতে... ...বাকিটুকু পড়ুন

১৬ জুনের বিশ্বকাপ কড়চা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই জুন, ২০২৬ রাত ৩:২৩

দারুণ একটা ম্যাচ হয়ে গেলো একটু আগে। মিসর দারুণ খেলেছে আজ। সালাহ নেমে যাওয়ার পরে তাদের খেলার ধার বেশ বেড়ে গিয়েছিলো বলে মনে হলো! কিন্তু, বেলজিয়ামের ফরোয়ার্ডদের পাসিং আর ড্রিবলিং... ...বাকিটুকু পড়ুন

আমন্ত্রন পত্র থাকলে ভিসার দরকার কী! আপনি জানেন আমি কে?

লিখেছেন মাথা পাগলা, ১৬ ই জুন, ২০২৬ সকাল ৯:০০



ভারত বাংলাদেশের কোনো একজন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিকে আমন্ত্রণ জানাতে চাইলে সেই আমন্ত্রণপত্র ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ হাইকমিশনে পাঠাবে। সেখান থেকে আমন্ত্রণপত্র যাবে সেই রাজনৈতিক ব্যক্তির ডিপার্টমেন্টে, তারপর তার কাছে। এরপর... ...বাকিটুকু পড়ুন

×