
যদি জীবনকে ঋতুর সমষ্টি বলি
তবে তোমার সাথে কাটানো সময়টার নাম দেবো 'বসন্ত'।
আসন্ন শীতে মিশে গেলে ঝরাপাতার অর্কেস্ট্রায়
কুকুরের মতো স্মৃতিশুঁকে খুঁজে আনি স্বীয় মৃত্যুর কারণ
যদিও তোমার কণ্ঠের মতো বাদ্যযন্ত্র আমি আর একটিও দেখিনি!
এখানে মানুষের যাতায়াত, কমে আসে ফিরে এলে অন্ধকার
তবুও প্রেমিক--
তিনবেলা আহারের মতো পাহাড়ে আগুন জ্বালায়
যেন কোনোদিন দ্যাখোনি তাকে এবং তোমাকে
যে প্রেম চলে গ্যাছে বহুদুর
সুকঠিন বিশ্বাসে যদি পুরনোকে খুঁজে পায়।
যদিও, জীবন কেবলই দীর্ঘভ্রমণের পথ
তুমি বলো 'অকস্মাৎ'
আমি বলি 'নির্ধারিত'
আমাদের দ্যাখা হয় পাণ্ডুলিপি ধরে
সৃষ্টির আদিতেও আমিই ছিলাম
তুমি নারী এসেছিলে গল্পটা বাড়াবে বলে!
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





