somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কুতর্ক-সুতর্ক

০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকেই এই কুতর্ক করিতেছেন যে, পুলিশ পাহারা লইয়া শাহবাগে যে আন্দোলন চলিতেছে তাহা আবার একটা আন্দোলন হইলো? আমাদিগোকে করিতে দিলে আমরাও উহার দশগুণন লোক জমায়েত করিতাম ইত্যাদি। তাহাদের প্রতি বলিবো, ’৭৫ পরবর্তী সময়ে দীর্ঘ গোটা কয়েক যুগ রাজাকারদিগো কি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পায় নাই? রাষ্ট্রীয় মদদে ও বিভিন্ন দলের ঘাড়ে সাওয়ার হইয়া তাহারা এই দেশে কী না করিয়াছে? প্রধানমন্ত্রীত্ব পাইয়াছে, স্পীকার হইয়াছে, বঙ্গভবনে পর্যন্ত ধুকিয়াছে। আল-বদর কমান্ডারদিগের গাড়িতে উড়িয়াছে জাতীয় পতাকা। তাহা হইলে আজ রাজাকার-বিরোধী আন্দোলনকারীরা নিরাপত্তা পাইলে এত লাগে কেনো? যখন এই আন্দোলনকারীরা রামদা’র কোপে ফালি-ফালি হইবার অঘোষিত ফতোয়া মাথায় লইয়া ঘুরিতেছেন, যখন যে কোনো মূহুর্তে সন্ত্রাসীর বোমায় ছিন্ন-ভিন্ন হইয়া যাইতে পারে শত-শত লোক, তখন যদি তাহারা রাষ্ট্রীয় নিরাপত্তা না পায় তাহা হইলে আর মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি বলিয়া দাবিকরিয়া থাকে এমন একটি জোটকে জনগণ নিরঙ্কুশ সংখ্যাগরীষ্ঠতা দিয়া মহান জাতীয় সংসদে কেনো প্রেরণ করিয়াছে? আর এক দল বলিতেছে, দেশে কী একটা গন্ডগোল বাধাইয়া দিলো, পথে-ঘাটে যানজট, রাস্তায় নামিতে পারিতেছিনা বিবিধ। ইহারা বোধ করি ’৭১ কেও গন্ডগোলই বলিবান কেননা তখনো দেশে বাস্তবিক একটা গোলযোগই বাধিয়াছিলো আর রাস্তা-ঘাটে চলাচলও বিপদজনক হইয়াছিলো। কিন্তু কাহারা এই বিপদের আশু কারণ ও দুশমন, আর তাহারা কাহাদের বংশধর তাহা ভাবিয়া ইহারা আর মুসিবত বাড়াইতে চাহেন না। আর সর্বশেষ একদল রহিয়াছেন যাহারা বলেন, দেশটাকে দুই ভাগে বিভক্ত করিয়া ছাড়িলো, ছিলেম তো বেশ মিলিয়া-মিশিয়া…তাহাদিগকে শুধু এইটুকুই বলিবো, পানির মধ্যে কোনো দানাদার পদার্থ কি বিষ গুলাইয়া দিলে তাহা মিশিয়া যায় ঠিকই, কিন্তু এক হইয়া যায় না। এখন সময় আসিয়াছে ইতিহাসের সেই অমিয়জল বিষমুক্ত করিয়া পান করিবার। ইতিহাসের পাতায় পাতায় দুইটি দল রহিয়াছে, একটি সত্যের দল আর একটি মিথ্যার। তাহাদের মধ্যে দ্বন্দ্ব অনিবার্য। কোনো নতুন মানবমুক্তির ধর্ম কি পুরাতন বাতিল ধর্মকে উচ্ছেদ বা কমপক্ষে প্রভুত পরিমাণে দুর্বল না করিয়া ছাড়িয়াছে? কোনো বিপ্লব কি প্রতি-বিপ্লবীদের স্বস্তিতে রাখিয়া নূতন সমাজ বিনির্মাণ করিতে পারিয়াছে? তাহা হইলে আমাদের আর এত দ্বিধা কেনো? সত্যের জয় যে সকল সময়ে তড়িত গতিতে হইয়াছে তাহাও নহে। কিন্তু শেষ হাসি ঠিকই হাসিয়াছে ন্যায়।

০১/০৩/১৩
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ATEO'র এ কেমন দেনা পাওনা ???

লিখেছেন অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯



নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously... ...বাকিটুকু পড়ুন

শীঘ্রই আসব

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৩৯

শীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ

তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

×