somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের দেশে ফতোয়াবাজের অভাব নাই!

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রাম এলাকায় গেলে আমি সাদধারণত ফতোয়া টাইপের যে কোন কিছু থেকে দূরে থাকার চেষ্টা করি। তো গত শুক্রবার এরকম এক মসজিদে হুজুরের কিছু ফতোয়া শুনলাম। যার অনেক কিছুই ইসলামী বিধানের সাথে সাংঘর্ষিক। এসব বিষয় নিয়ে শহর এলাকা হলে আপনি দু একটি কথা বলতে পারেন, কিনন্তু গ্রামে না। এসব হুজুর অনেকাংশে যেসব ইসলামি বই এর উপর নির্ভর করে তা প্রায়ই দলিল ব্যতিত নিজের মত লেখা। আর কোন কথা বলতে গেলেই চুল দাড়ি ধরে টানাটানি। তবে আশার আলোও আছে। আগের দিননের মতো এখন আর সবাই গড্ডালিকা প্রবাহে ভাসছে না। আধুনিকের পাশাপাশি ধর্মীয় ভাবেও সবাই শিখছে।
ও যে বিষয়ে বলছিলাম।

চলুন জানি ফতোয়া কি?
ফতোয়া বা ফাতওয়া (আরবি: ﻓﺘﻮﻯ ; বহুবচন ফাতাওয়া আরবি: ﻓﺘﺎﻭﻯ) হলো বিধান ও সমাধান, যা কোনো ঘটনা বা অবস্থার প্রেক্ষিতে ইসলামী শরীয়তের দলীলের আলোকে মুফতি বা ইসলামী আইন-বিশেষজ্ঞ প্রদান করে থাকেন।
যখন কোন ব্যক্তি সরাসরি কুরআন ও হাদিস কিংবা ফিকহে র আলোকে উদ্ভূত সমস্যার সমাধান বের করতে অপারগ হন তখন তিনি মুফতীর কাছে এই বিষয়ের সমাধান চান। এটিকে ইসলামের পরিভাষায় ইসতিফতা (আরবিকে: ﺍِﺳْﺘِﻔْﺘَﺎﺀ ) বলে। মুফতি তখন ইসলামী শরিআতের আলোকে সকল সমস্যার সমাধান জানিয়ে দেন। এই সমাধান প্রদান করাকে ইসলামের পরিভাষায় ইফতা (আরবীতে: ﺇِﻓْﺘَﺎﺀ ) বলে এবং প্রদত্ত সমাধান বা বিধানটিকে ফতোয়া বলে। [উইকিপিডিয়া]

আমাদের দেশে ফতোয়া!
আমাদের দেশে আমরা সবাই ফতোয়া দিতে চেষ্টা করি। এমনকি সাধারণ মাসয়ালা গুলোকেও ফতোয়া আখ্যা দিয়ে এক শ্রেণীর উলামারি বিতর্কেরর জন্ম দেন।
শুধুমাত্র স্বীকৃত মুফতি, ফকিহ, যার ইসলামী আইনশাস্ত সম্পর্কে বিশদ নলেজ আছে তিনিই ফতোয়া দিতে পারবেন।
আমার জানামতে ইসলামি ফাউন্ডেশন নির্ধারিত সকল শহরেই ফকীহ আছেন।
আমাদের যদি কোন মাসয়ালা একান্তই বলার প্রয়োজন হয় তাহলে উদৃতি দিয়ে বলা যেতে পারে। যেভাবে সাহাবীগণ হতে তাবেয়ীগণ হাদীস বর্ণনা করেছেন।

ফতোয়া নিয়ে আমাদের দেশে অনেক তিক্ত ইতিহাস আছে।
অর্ধশিক্ষিত বা প্রায় অশিক্ষিত গ্রাম্য মৌলভীরাও ফতোয়া জারি করে অনেক ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে। তরুণীকে ১০১ ঘা
দোররা মারার ঘটনা, তালাক নিয়ে স্বার্থসসিদ্ধি সহ অনেক ঘটনাই আমরা পত্রিকার পাতায় দেখেছি।
আশা করি এক পরজন্ম পরে আর এসব থাকবে না, ইনশাআল্ল্হ।
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×