
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাঁকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় , বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের উজ্জ্বল আলোকবর্তিকা। বিভিন্ন প্রয়োজনে তাদের লেখা আমাদের প্রয়োজন হয়। তখন হয়তো হাতের কাছে পাওয়া যায়না প্রয়োজনীয় বইটি কিংবা পিডিএফ ও
অনলাইনে খুজতে খুজতে পেয়ে গেলাম এরকমই একটি উদ্যোগ। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও প্রযুক্তি বিভাগ প্রতিষ্ঠিত ভাষা
প্রযুক্তি ও গবেষণা পরিষদ বাংলা ভাষা ও ভাষা গবেষণার লক্ষ্যে বাংলা সাহিত্য সম্ভার অনলাইনে পাঠ ও ব্যবহারের জন্য তা ইউনিকোড সম্মত ভাবে উপস্থাপিত করতে উদ্যোগ নিয়েছে।ইতিমধ্যেই রবীন্দ্র,বঙ্কিম, শরৎ, গুপীবাইন ববাঘাবাইন এবং অনলাইনে প্রকাশিত হয়েছে। বাংলা সাহিত্যের সকল বিখ্যাত লেখকের সমগ্র রচনাবলী বাঙালি ও বাংলাভাষা-পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার পারিকল্পনা বাস্তবায়িত হচ্ছে বেঙ্গল কারিগরি ও বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি গবেষক বন্ধুদের দক্ষ কারিগরি সহায়তায়।
পরবর্তীতে প্রকাশিত হবে নজরুল , সুকান্ত ও রামকৃষ্ণ রচনাবলী!

বঙ্কিমচন্দ্র রচনাবলী

রবীন্দ্র রচনাবলী http://www.rabindra-rachanabali.nltr.org/

শরৎ রচনাবলী http://www.sarat-rachanabali.nltr.org/
স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা http://www.dduttamajumder.org/baniorachana/

সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



