ব্লগের পরিবেশ ফিরিয়ে আনুন
একই ব্লগারের পর পর দুটি! আর প্রথম পাতায় চারটি পোস্ট একসাথে!
তাও সবগুলো ফেসবুক টাইপের পোস্ট কপি পেস্ট!!
এটা কিভাবে সম্ভব???
সামুতে কি মডারেশন প্যানেল বিলুপ্ত ঘোষিত হয়েছে??
একজন ব্লগারের কয়েকটি পোস্ট পর্যবেক্ষণ না করে তাকে কিভাবে সেফ করা হয়?
আচ্ছা মেনে নিলাম লেখালেখি উতৎসাহিত করতে দেওয়া হয়েছে! কিন্তু তারপরও যখন ব্লগের নীতিমালা বহির্ভূত কাজ অব্যাহত রাখছে, তারপরও কেন কোন ব্যাবস্থা নেওয়া হয় না??
নাকি সরকারের মতো বলা হবে, উপর্যুক্ত প্রমাণ পেলে ব্যাবস্থা নেওয়া হবে!
সত্যি বলতে কি প্রথম পেজে ঢুকতেই ভয় লাগে!
সবসময় চেষ্টা করি অনুসারিত বা নির্বাচিত তে ক্লিক করার। আর যদিবা ভুল হয়ে যায় তো দেখি এমন গাঁ জ্বালানো চিত্র!
০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৬
০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৬
০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৪
০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ১:৩৮
ফেসবুকেও তো এতো তাড়াতাড়ি মানুষ স্টাটাস দেয় না!
ব্লগিং করছেন এক সপ্তাহ! পোস্ট করেছেন 22 টি!!
নতুনদের (অবশ্য আমিও নতুন, আমার জন্যও প্রযোজ্য) বলব আগে লেখা পড়ি, কমেন্ট করি, তারপর লেখি! নতুন ব্লগারদেন লেখনি শক্তিশালী করার অনেক ভালো ভালো পোস্ট সামুতেই পাবেন! সেগুলো কষ্টকরে সংগ্রহ করে পড়ুন!
মডারেশন প্যানেলকে বলব দয়াকরে ব্লগের সেই স্বর্ণযুগ আবার ফিরিয়ে আনুন।
নতুন ব্লগারদের রুলসগুলো বোঝার, লেখনি শক্তিশালী করার সময় দিন।
আর আমার প্রথম পাতা ভীতি দূর করতে সাহায্য করুন!!
হ্যাপি ব্লগিং
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০১৫ দুপুর ২:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




