somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিভৃতে দুটি বছর :বর্ষপূর্তি পোস্ট!

০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এইতো কয়েকদিন আগে রেজিস্ট্রেশন করে দেখতে দেখতে দুবছর চলে গেল!
সামুতে আগমন সেই ২০১১ সালে রাগিব হাসান ভাইয়ের একটি পোস্ট পড়তে পড়তে। তারপর তোমোদাচি, ঘুড্ডির পাইলট, চেয়ারম্যান, কাল্পনিক ভালবাসা, আরজু পনি, জানা, কুনোব্যাঙ, শর্বরী, বইপাগল,লেখাজোকা, ... আরো কতো কতো ব্লগারের পোস্ট পড়তে পড়তে মনে হল আইডি একটা খুলেই ফেলি! তারপর 2013 সালের এই দিনে খুব সাহস করে আইডি একটা খুলেই ফেললাম।
বেকার ছিলাম! কাজ কর্ম নেই শুধু এর ওর ব্লগে যায় আর কমেন্ট করার জন্য তড়পাই! বেরসিক সামু আমাকে ওয়াচে রেখে মুখ টিপে হাসে! তো কি আর করা কিভাবে জেনারেল হওয়া যায়! শুরু করলাম পড়াশোনা! হে নবীন লেখক বাড়াও তোমার সৃজনশীলতা পড়ে সৃজনশীলতা বেড়েছে কিনা জানিনা, তবে পোস্ট করার আর সাহস হয় না!

অনেক গুলো পোস্ট লেখি আবার কেটে দি! আর ওদিকে আমার ব্যক্তিগত সংগ্রহশালার বই পোকা আর ইদুরে কাটা শুরু করেছে!
তো ভাবলাম এই বিষয়েই একটা পোস্ট দিব! লিখি কিন্তু মন মতো হয় না! আবার গুগলে সার্চ দিয়ে দেখি এরকম লেখা আর আছে কিনা! না নাই! তাইলে হুজুরের তাবিজ মোবাইলে ধারণ করে পোস্ট একটা দিয়েই ফেললাম! ১৪ জানুয়ারি ২০১৪! যত্নে রাখুন বইপত্র!
বইপত্র তো যত্নে রাখা হল কিন্তু আমার পোস্টতো আরো যত্নে ব্যাংকের ভল্টে রাখা আছে! কেউ আসে না পড়তে! সাত দিনে মাত্র পাঁচজন! আবার দৌড়ঝাপ! আরজুপনি সহ অনেকের পোস্টে দেখলাম কিভাবে পাঠককে তেল মর্দন করলে সে দয়া করে আমার ব্লগে একবার উকি ধিয়ে যাবে ;)
এর ওর পোস্টে উকি মারি আর ভাবি আমার দিয়ে হবে না! তখন ব্লগাররা জেনারেল হইলে এতো খুশি হতো পার্টি পর্যন্ত দিয়ে ফেলত। আমি পার্টির বাইরে উকি মারি কিন্তু ভিতরে ঢুকার টিকেট আর পাই না। যাই হোক অনেক সাধনার পরে আমি পেলাম মডুদের মন! আট নয় মাস পর জেনারেল হইলাম! :)
পোস্ট দিলে দেখতাম দুচারজন পড়ছে! কেউ কেউ আবার কমেন্ট ও করত! লেখালেখির উৎসাহ পেলাম।
কিন্তু ততদিনে বিভিন্ন ব্যস্ততায় আর লেখা হয়ে উঠল নাা। একদিন কয়েকটি বিষয় ইন্টারনেটে সার্চ করে পেলাম না প্রযোজনীয় তথ্য! শুরু করলাম তথ্যের জন্য ব্লগ!


তারপ ..।এইযে চলছে! কেন জানিনা ব্লগটিকে খুব আপন মনে হয়। তাই অবিবেচনাপ্রসূত কোন পোস্ট দেখলে প্রচন্ড অভিমান হয়। ভাবি এটা আমার পরিবার, এটাকে কোনভাবেই ধ্বংস হতে দিব না। ব্লগারদের একজনকেও ব্যক্তিগতভাবে চিনি না তবে তাদের খুব আপন মনে হয়। কেন জানিনা তাদের কাারো সফলতা দেখলে গর্বিত হয়। কারো সন্তান হয়েছে শুনলে নিজেকে কেমন যেন চাচা মামা লাগে!

যাই হোক নিভৃতেই ব্লগে ছিলাম দুটি বছর। যতদিন বেচে আছি থাকব। বাংলা ভাষার চর্চায় টিকে থাক somewhereinblog.

পুনশ্চ : সবার জন্য কেক আছে। খেতে না পারেন নাকে মুখে মেখে যাবেন =p~
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৫ রাত ১:০৯
২৫টি মন্তব্য ২৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৪৩


৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ?

একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

×