somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কিংবদন্তির জার্নাল
আমি একজন পাঠক।কবিতা, উপন্যাস, প্রবন্ধ, ছোটগল্প সবকিছুই ভালো লাগে।লেখালেখির প্রতি হৃদয় থেকে এক ধরনের তীব্র টান অনুভব করি কিন্তু নিজের শব্দভাণ্ডার খুবই নড়বড়ে হওয়ায় কথাগুলো সহজে রুপ দিতে পারি না।হয়তো কালের পরিক্রমায় একদিন সফল হবো।তবে চিরকাল পাঠক হিসেবেই থাকব

পৃথিবীর সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?

২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পৃথিবীর সবচয়ে শক্ত পদার্থটি কি বলুনতো?! হয়তো আপনার মুখ দিয়ে দ্রুত গতিতে বেড়িয়ে আসবে একটি শব্দ, আর তা হলো "হীরা"। কিন্তু তা সঠিক নয়। বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্ত পদার্থটি হচ্ছে "কিউ কার্বন"।

হীরা যেমন কার্বনেরই একটি আণবিক গঠন। ঠিক তেমনি কিউ কার্বন ও কার্বনের একটি বিশেষ রূপ।


এই কিউ কার্বন আবিষ্কার করেছেন নর্থ ক্যারোলিনা স্টেট ইউনিভার্সিটির এক দল বিজ্ঞানী।
বিজ্ঞানীরা এই নতুন পদার্থ তৈরিতে এক বিশেষ ধরনের লেজার রশ্মি ব্যবহার করেছেন। এই রশ্মি অনিয়তাকার (সুনির্দিষ্ট আকার ও আকৃতি বিহীন) কার্বনের একটি পাতলা পাতের তাপমাত্রা ২০০ ন্যানোসেকেন্ডের (১ ন্যানোসেকেন্ড= ১ সেকেন্ডের ১০০ কোটি ভাগের ১ ভাগ) ব্যবধানে ৬৪৭০ ডিগ্রি ফারেনহাইটে উন্নীত করতে পারে। লেজার ব্যবহারের ফলে কার্বনের অণুসমূহ খুব দ্রুত উত্তপ্ত হয়, ফলে পাত গলে যায়। এরপর একে দ্রুততার সাথে শীতল করলে কার্বন অণু দ্বারা সুসজ্জিত এক ধরনের তরল স্ফটিক পাওয়া যায়। এই পরীক্ষণে কার্বনের পরমাণুগুলোর শক্তিস্তর ও শীতলীকরণের সময়ের দিকে বিশেষভাবে খেয়াল রাখা হয়। কারণ এদের সামান্য বিচ্যুতির কারণে কার্বন ক্ষুদ্র হীরকখণ্ড নতুবা কিউ কার্বনের কেলাস গঠন করে। পুরো প্রক্রিয়াটিও বেশ দ্রুত গতির। তাছাড়া সাধারণ হীরার কার্বন পরমাণুগুলোর মধ্যে sp3 বন্ধন থাকলেও কিউ কার্বনে sp2 এবং sp3 এর মিশ্রন থাকে।
এটি হীরার চেয়ে ৬০% বেশী কঠিন। এটি চুম্বকত্বের দিক থেকে ফেরোম্যাগনেটিক, বিদ্যুৎ পরিবাহী এবং নিন্ম শক্তিতে উন্মুক্ত করলে উজ্জ্বলতা প্রদার্শন করে।

স্ফটিক থেকে এক ক্যারেট কিউ কার্বন তৈরিতে গবেষকদের লেগেছে মাত্র ১৫ মিনিট। যা সত্যিই অভাবনীয়।


বিজ্ঞানী দাবী এই আবিষ্কৃত পদার্থ ভবিষ্যৎে অনেক গুরুত্বপূর্ণ ক্ষেত্র বিশেষ এ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যেমনঃ চিকিৎসাবিদ্যা, শিল্পক্ষেত্র, গভীর সমুদ্রের ড্রিলিং, ঋনাত্মক ইলেক্ট্রন আসক্তি থেকে ফিল্ড ইমিশন ডিসপ্লে তৈরি ইত্যাদি।

তথ্যসূত্রঃ Click This Link
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:১৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জলরেখার নীচে

লিখেছেন তাহমিদ রহমান, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫১

পৃথিবী প্রতিদিন একটি নতুন উচ্চতা আবিষ্কার করে।
কোনো জানালায় আলো জ্বলে,
কোথাও কাচের গায়ে সাঁটা হয় আরেকটি সাফল্যের বিকেল।
সিঁড়িগুলো মানুষের পদচিহ্নে মসৃণ হতে থাকে।

আমি দূর থেকে দেখি—
যেন আমার চোখই কেবল যাত্রা করে,
শরীর... ...বাকিটুকু পড়ুন

সময়

লিখেছেন শাহেদ শাহরিয়ার জয়, ১২ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৩

আহ সময়,
তুমি শেখাও,আমি শিখি না।
তুমি পড়াও,আমি পড়ি না,
তুমি দেখাও, আমি দেখি না।
বলেছিলে- একদিন বুঝবো,
সবকিছু হারিয়ে খুঁজবো!


তুমি ভুল!

চেয়ে দেখো-
আমি আজো বুঝি না,
আজো হা-হুতাশ নিয়ে কিছু খুঁজি না!

বি:দ্র: অনেকদিন পর!কেউ আছে আমার... ...বাকিটুকু পড়ুন

রসায়ন পরীক্ষায় রসটাই আসল :D

লিখেছেন জ্যাক স্মিথ, ১২ ই জুলাই, ২০২৬ রাত ৩:০৩

রসায়ন পরীক্ষায় রসটাই আসল। না দেখলে মিস!! =p~


সালোকসংশ্লেষণ B-)

...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার ডিসেম্বরে ফেরার ঘোষণা আলোচনায় থাকারই কৌশল মাত্র

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১২ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০৮

চব্বিশের ছাত্র-জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে প্রতিবেশী ভারতে পালিয়ে আশ্রয় নেওয়া সাবেক স্বৈরশাসক ও বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার আগামী... ...বাকিটুকু পড়ুন

জন্মান্তরের ক্ষুধা

লিখেছেন ইসিয়াক, ১২ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:০৮




ঝিরিঝিরি বৃষ্টি, সেই সাথে গুমোট আকাশ। মেঘাচ্ছন্ন  আবহ । একটানা টুপটাপ আওয়াজ ছাড়া চারদিক সুনসান।বৃষ্টি তার ক্লান্তি কাটাতে  যেই একটু থমকে দাঁড়িয়েছে অমনি বুনো শালিকেরা নেমে এলো খাবারের... ...বাকিটুকু পড়ুন

×