somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষামূলক গল্পের ভাঙ্গাচুরা রূপ

২৯ শে জুন, ২০১৩ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

*খরগোশ কচ্ছপের সাথে দৌড়ে হেরে গিয়েছিল। এই লজ্জা তার এখনো মিটে নাই। তাই এবার সে আবার কচ্ছপের সাথে রেসের আয়োজন করলো। যেনতেন রেস না। একেবারে lap রেস। 3 lap match. খরগোশ দিন নির্ধারন করলো। কিন্তু দুর্ভাগ্য আবার তার পিছু নিলো। যেদিন তার রেস তার আগের দিন ডেটিং এ গার্লফ্রেন্ডের সাথে ফিক্সায় (প্রাণিজগতের রিক্সা) ঘুরে ব্যপক সর্দি লেগে গেল।


কাশতে কাশতে জান শেষ। ডাক্তার তাকে ওষুধ দিল। কিন্তু রেস তো পিছানো যায় না। রেস পিছানোর প্রস্তাব দিলে কচ্ছপ তাকে খুব পচাবে। এই জন্য আর তা করলো না। হেই দিন কি আর আছে। দিন বদলাইছে না? এই ভেবে নিজেকে সান্তনা দিলো। সকাল ৯ টায় রেস। কেডস টেডস ধুয়ে ঘড়িতে এলার্ম দিয়ে কঠিন এক ঘুম।


এদিকে সর্দির ওষুধ খায়া তো আরো বাজ অবস্থা। সকাল ৮ টায় এলার্ম বেজে উঠল। কোন রকম চোখ মেলে খরগোশ দেখে যে আরো এক ঘন্টা বাকি। এলার্ম বন্ধ করে দিল। পাঁচ মিনিট একটু বেশি ঘুমায়া নেই এই ভেবে আবার ঘুম দিল। কিন্তু এই ৫ মিনিট হইলো বেলা ১১ টায়। উইঠ্ঠা দৌড়ায়া রেসের মাঠে গিয়া দেখে রেস ফিনিশ। :((:((


কচ্ছপ একাই ফার্স্ট। পরের দিন পশুর ভালো পত্রিকার মনগড়া হেডিং: আবারো জিতলো কচ্ছপ। একমাত্র প্রতিদ্বন্দী ডোপ টেস্টেই বাদ।
এই পত্রিকার উপর এমনেই খরগোশের মেজাজ বিলা।X((X((কয়দিন আগে জংগলে যখন ঘূর্ণিঝড় মরজিনার আঘাতে সব লণ্ডভণ্ড তখন তারা কাউয়া কস ম্যা টিক্স এর সাথে একজোট হয়ে জঙ্গলে নাচাগানার আয়োজন করে। যাহোক। আজ হারছে ত কি হইছে? ঘ্যান টিভিতে একটা গান দেয়, প্রখ্যাত শিল্পী মাইকেল ফক্স গায়, যদি লক্ষ্য থাকে অটুট............ নেক্সট টাইম দেখা হবে।



*এক বৃদ্ধ লোকের তিন ছেলে ছিল। সারাদিন তারা ব্যপক ঝগড়া করতো। তাদের ঝগড়ায় ত্যক্ত বিরক্ত হয়ে ওই লোক তাদের কে কঠিন এক শিক্ষা দেয়ার প্লান করল। সবাইকে একদিন ডেকে বলল, যাও বাবারা সবাই কয়েকটা করে কাঠি নিয়া আসো। সেই কাঠি আনতে গিয়াও ব্যপক যুদ্ধ। কেউ একটা কাঠি ধরে তো আরেক জন বলে এটা আমি আগে দেখছি, আমি নিমু। ব্যপক হাউকাউ। এরকম প্রায় দুইঘন্টা পর সবাই মিলে ১১ টা কাঠি নিয়া বাবার কাছে ফিরলো। বাবা একটা কাঠি নিয়া একজনকে দিয়ে বলল ভাঙ্গো। সে একটু চেষ্টা করতেই মট করে কাঠিটা ভেঙ্গে ফেললো। লোকটা এবার তৃপ্তির হাসি হেসে বাকি সবগুলো কাঠি এক করলো। সবকটা কাঠি বেঁধে নিলো।


এবার নিজে একটু চেষ্টা করতেই ঠাস করে ভেঙ্গে গেল। /:)তারপর ব্যপক দুঃখ করে বললো, "হুত্তোরি কী কাঠি আনছস? সব ভাইঙ্গা গেছে।"X((

সর্বশেষ এডিট : ২৯ শে জুন, ২০১৩ রাত ১১:১৪
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×