কুয়াশার আড়ালে সুকেশী নীলপরী –
মনুষ্য সীমানা পেরিয়ে সফেদ কুয়াশা বেষ্টিত স্বর্গীয় উদ্যান।
একটি ঘর। দক্ষিনে তার হাসনাহেনা ঘেরা খোলা জানালা
বাগানে ফুলপরীদের নিবিড় পরশ -
গভীররাতে নিঃশব্দ বাতাসে মাতাল করা ঘ্রাণ।
আকাশী অপ্সরীদের নৃত্যের তালে তালে নুপুরের নিক্কন।
কুয়াশার ওপাশে সুকেশী নীলপরী-
উন্মোক্ত উদ্যানে কৃষ্ণচূড়া
পড়ন্ত বিকেলে মৃদ বাতাসে ঝরে পড়া ফুল।
কুয়াশার আলিঙ্গনে সুকেশী নীলপরী -
বিনিদ্র রজনী - কৃষ্ণচূড়ার ফুল- পাতার ফাক গলে থালাসম চাঁদ
কুয়াশার ওপাশে সুকেশী নীল পরী –

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



