somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বৈরাচারী সরকারের কারণেই দঃ আফ্রিকার সিরিজ হার

১৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভাই আমি অওয়ামী লিগ কিংবা বিএনপি সরকারের কথা বলছি না, আমি বলছি সৌম্য সরকারের কথা। সৌম্য নামের অর্থ শান্ত হলেও মাঠে তিনি কতটা স্বৈরাচারি সরকার তা বুঝে খালি প্রতিপক্ষরাই। একজন শিল্পী যেমন রং তুলি হাতে ক্যানবাসে অসাধারণ ছবি আঁকেন তেমনি সৌম্য ব্যাট হাতে ক্রিকেট মাঠে অসাধারণ সব শটে ছবি আঁকেন। এই সিরিজে যেমনভাবে প্রোটিয়া বোলারদের পাড়ার বোলার বানিয়ে তুলোধুনা করলেন, এতে তিনি কতটা স্বৈরাচারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন তা খুব ভালোভাবেই বুঝতে পেরেছিলেন মরকেল, রাবাদারা।আর এই সিরিজ দেখে ডেল স্টেইন হয়তো মনে মনে খুশি হয়েই বলেছেন-’’যাক না খেলে ওযানডেতে কোন ভাবে এই স্বৈরাচারী সরকারের হাত থেকে বাঁচলাম, ঈশ্বরের কাছে প্রার্থনা টেস্টে যেন তাড়াতাড়ি এই স্বৈরাচারী সরকারের পতন হয়।’’ শুধু মরকেল, রাবাদারাই নয়, তার ম্বৈরাচারের স্বীকার হয়েছেন ব্রড, অ্যান্ডাসন থেকে শুরু করে জুরায়েদ খান,গুল, রাহাত, মুহিত, যাদব সবাই। গত ৯ ইনিংসে তার স্কোরটা একটু চোখ বুলান-৩৭, ৫৪, ৩৪, ৪০, ৭, ৩৭, ২৭, ৮৮*, ৯০।

সৌম্য অভিষেকে ৩০ বলে ২০ রান করলেও অসাধারণ এক আপারকাটে যে চার মেরেছিলেন তাতে অনেকেই বুঝতে পেরেছিলেন কি আছে এই সৌম্যর ভেতর। বিশ্বকাপ দলে যখন তাকে নেওয়া হলো সিমিং অলরাউন্ডার হিসেবে, তখন অনেকেই তাকে দরে নেওয়ার বিরুধীতা করেছে, এদের মধ্যে আমিও ছিলাম একজন। কিন্তু আজ দেখা যাচ্ছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই নিয়েছিলেন ফারুক আহমেদের নির্বাচক কমিটি। বর্তমান বিশ্বের সবচেয়ে স্টাইলিশ ব্যাটসম্যানের নাম সৌম্য সরকার। কাল খেলার সময় ক্রিকইনফোতে অনেকেরে কমেন্ট দেখে সত্যি গর্ববোধ হতে লাগলো। অনেকেই সৌম্যকে তুলনা করেছিলো ওপার বাংলার অন্যতম সেরা ব্যাটসম্যান সৌরভ দাদার সঙ্গে, আবার অনেকে তুলনা করছিলো মাতারা হারিকেন সনাৎ জয়সুরিয়ার সঙ্গে।

প্রোটিয়াদের সাথে প্রথম ম্যাচে ২৭ রান করলেও পরের দুই ম্যাচে ৮৮* ও ৯০ রানের অসাধারণ দুটি ইনিংস। এক কথায় অসাধারণ সব শটে, চোখ জুড়ানো প্রতিটি শটে মরকেল, রাবাদা, অ্যাবটদের আচড়ে ফেলছিলেন সীমানার ওপার। তার ব্যাটিং দেখার সময় মনে এক ধরণের প্রশান্তি অনুভূত হয়। বিশ্বকাপের সময় ইংল্যান্ডের বিপক্ষে করা অসাধারণ ফিফটির পর অস্ট্রেলিয়ার এক সাংবাদিক সৌম্যকে নিয়ে একটি কলামই লিখে ফেলেছিলেন। সৌম্য ১৬ ওয়ানডেতে ৪৯.৪২ গড়ে করেন ৬৯২ রান। এই মুহুর্তে বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশী গড় তারই। তার স্টাইক রেটও যথেষ্ট ঈর্ষনীয় ১০২.৫১। প্রোটিয়াদের সাথে এক অসাধারণ সিরিজ শেষ করার পুরষ্কার পেলেন হাতে নাতে। আইসিসির ব্যাটসম্যান র‌্যাংকিং এ উঠে এসছেন ১৫ নম্বরে। যা বাংলাদেশীদের মধ্যে সবার সেরা। কিন্তু বড় দুঃখের বিষয় এবছর আর বাংলাদেশের কোন ওয়ানডে ম্যাচ নেই, যদি থাকতো তবে সৌম্যকে হয়তো ২/৩ নম্বরেই দেখতাম। কিন্তু সেদিন আর বেশী দূরে নয় যেদিন সৌম্যই হবে ওয়ানডের অন্যতম সেরা ব্যাটসম্যান। এবং বিশ্বের সকল দল, সকল বোলাররাই তার স্বৈরাচারী ব্যাটিং এর হার মানবে। তার তাদের হাত থেকে বের হওয়া প্রতিটি গোলাই তার ব্যাটের কাছে গিয়ে কূর্নিস করে বলবে-’’আমি সীমানার বাইরে যাওয়ার জন্য প্রস্তুত, আমাকে মারুন।’’

সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:৪৪
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×