১. ওরা যখন নাস্তিক ট্যাগ দিয়ে ব্লগারদের হত্যা করলো, তখন তুমি প্রতিবাদ করলে না।
--------কারণ তুমি ব্লগার না ।
২. ওরা যখন ইতালি নাগরিককে হত্যা করলো, তখন তুমি প্রতিবাদ করলে না।
--------কারণ সে তোমার দেশের কেউ না।
৩. ওরা যখন জাপানি নাগরিককে হত্যা করলো, তখন তুমি প্রতিবাদ করলে না।
------- কারণ সেও তোমার দেশের কেউ না।
৪. ওরা যখন পুলিশ অফিসারকে ছুরি মেরে, কুপিয়ে হত্যা করলো, তখন তুমি প্রতিবাদ করলে না।
-------কারণ তুমি পুলিশে চাকুরি কর না।
৫. ওরা যখন শিয়াদের তাজিয়া মিছিলে বোমা হামলা করলো, তখন তুমি প্রতিবাদ করলে না।
-------কারণ তুমি শিয়া না।
৬।ওরা যখন প্রকাশক দীপনকে কুপিয়ে হত্যা করলো, তখন তুমি প্রতিবাদ করলে না।
--------কারণ তুমি প্রকাশক না।
৭. ওরা যখন বগুড়ায় শিয়া মসজিদে হামলা করে নামাজরত মোয়াজ্জেমকে হত্যা করলো, তখনও তুমি চুপ।
--------- কারণ তুমি শিয়া মসজিদে নামাজ পড় না।
****কিন্তু কাল যখন ওরা তোমার উপর হামলা করবে, তখন তোমার পক্ষে কথা বলা মতো কাউকে পাবে না। *****
তাই সবাইকে বলি, আসুন সময় থাকতে সবাই মিলে এসব জঙ্গিদের প্রতিহত করি। দেশকে জঙ্গিমুক্ত করে সামনে এগিয়ে নিয়ে যাই।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




