একজন মুক্তিযোদ্ধা ও রাজাকার মুজাহিদের একদিন...
৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০০৩ সালের কথা। ফেনী মহিপালে রাস্তার পাশে এক পঙ্গু মুক্তিযোদ্ধা ভিক্ষা করত। সেদিন মুজাহিদের ফেনীতে জনসভা ছিল। মুজাহিদের গাড়ি থামলে। মুজাহিদের চোখ পড়ে সে পঙ্গু মুক্তিযোদ্ধা ভিক্ষুকের উপর্। কি মনে করে স্থানীয় নেতাদের মুজাহিদ জিজ্ঞেস করে। কে এই লোক? তারা জানায় মুক্তিযোদ্ধা। যুদ্ধে পঙ্গু হয়েছিল। ভিক্ষা করে পেট চালায়। মুচকি হেসে প্রটোকল সরিয়ে মুজাহিদ নিজে এগিয়ে যায় তার দিকে। পকেট থেকে খুচরা পয়সা বের করে সেই পঙ্গু মুক্তিযোদ্ধার থালার দিকে বাড়িয়ে দেয়। সাথে সাথে হাউ মাউ কইরা কাইদা উইঠা সে পঙ্গু মুক্তিযোদ্ধা দাড়ানোর চেষ্টা করে। লাঠি ভর দিয়া নাতির কাধের উপর দাড়াইয়া সে পঙ্গু মুক্তিযোদ্ধা ভিক্ষুক টি মুজাহিদের চোখে চোখ রাইখা বলে - কুত্তার বাচ্চা না খাইয়া মইরা যামু। কিন্তু কোন রাজাকারের থেইকা ভিক্ষা নিমুনা।
সেদিন হাউ মাউ কইরা কাইদা কপাল চাপরাইয়া সে পঙ্গু মুক্তিযোদ্ধা সারাদিন বিলাপ করছিল - দেশ স্বাধীন কইরা আমি এখন ভিক্ষা করি ,আর রাজাকারের গাড়িতে সে দেশের পতাকা কেন?
ওই ঘটনার পর থেকে সে পঙ্গু মুক্তিযোদ্ধা কে আর ভিক্ষা করতে দেখা যায়নি। শোনা গেছে ২০০৬ সালে সে মৃত্যুবরণ করেছে। মৃত্যুর সময় সে পঙ্গু মুক্তিযোদ্ধার বুকে স্বজাতির প্রতি এক পৃথিবী অভিমান ছিল....।
সর্বশেষ এডিট : ৩০ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্যসময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪

এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,...
...বাকিটুকু পড়ুন
বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার...
...বাকিটুকু পড়ুন
ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে ==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি...
...বাকিটুকু পড়ুন