somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার সন্তনরা কখনো আমার ক্ষতি করবে না:------জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার নয়, দুইবার সচেতন করা হয়েছিলো শেখ মুজিবকে। বলা হয়েছিলো রক্তক্ষয়ী অভ্যুত্থানের বিষয়ে। ভারতীয় গোয়েন্দারা প্রকাশ করেছিলো সেই সন্দেহ। কিন্তু সব সতর্কতা এক ঝটকায় উড়িয়ে দিয়ে শেখ মুজিব বলেছিলেন, ‘এরা আমার নিজের সন্তান, আমার ক্ষতি ওরা কখনোই করবে না।’

অশোকা রাইনার লেখা ‘ইনসাইড র’ বইয়ের সূত্রে বঙ্গবন্ধুর শাহাদত বার্ষিকীতে এ তথ্য প্রকাশ করেছে ভারতের 'দ্যা ইকনোমিক টাইমস'।

১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই নির্মম দিনের প্রায় ৭ মাস আগে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং (র) কর্মকর্তা জাতির জনকের সঙ্গে দেখা করে তাঁকে ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সতর্ক করেন। ১৯৭৪ সালের ডিসেম্বরে ভারতের এক্সটারনাল ইন্টেলিজেন্স এজেন্সির প্রতিষ্ঠাতা রামেশ্বর নাথ কাও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর অনুমতি নিয়ে মুজিবের সঙ্গে দেখা করেন।

অশোকা রাইনা তার ‘ইনসাইড আর অ্যান্ড এ ডব্লিউ’ বইয়ে লিখেছেন, শেখ মুজিবুর রহমান এক ঝটকায় সব আশঙ্কা উড়িয়ে দেন। কাও তার সঙ্গে বিতর্ক করেননি, কিন্তু মুজিবকে জানান, ভারতীয় তথ্য নির্ভরযোগ্য এবং তিনি হত্যাকারীদের পটভূমির বিস্তারিত পাঠাবেন।

১৯৭৫ সালের মার্চেও একজন 'র' কর্মকর্তাকে পাঠানো হয়েছিলো। যেসব চাকরিচ্যুত সেনা কর্মকর্তা এবং ইউনিট সরকার উৎখাতের ষড়যন্ত্র করছিলো, তাদের বিষয়ে সতর্ক করা হয়েছিলো।

কিন্তু, আবারো তিনি (বঙ্গবন্ধু) গোয়েন্দা তথ্যের বিষয়টি মেনে নিয়ে প্রণোদিত হলেন না, এমনটাই লেখা হয়েছে বইটিতে।

পরে দেখা গেছে, বঙ্গবন্ধু হত্যার সঙ্গে গোটা বিশেক সেনা কর্মকর্তা জড়িত ছিলেন। আর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে অংশ নেয় মেজর রশিদের টু ফিল্ড আর্টিলারি এবং মেজর ফারুকের ফার্স্ট বেঙ্গল ল্যান্সার।
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য

লিখেছেন চারাগাছ, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:০০




গোল্ডেন সেপিয়া দিগন্ত এবং ভ্যাঞ্জেলিসের অমর সুর: এক কালজয়ী সমুদ্রযাত্রার মহাকাব্য


সময়টা যেন হুট করেই থমকে যায়, যখন ইথারে ভেসে আসে সেই অতিপ্রাকৃত সুরের মূর্ছনা। চোখ বন্ধ করলেই মনের ক্যানভাসে... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

×