আমি যখন ছোট তখন শুনতাম বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে অনেক সাহাবীরা শহীদ হয়েছেন। তখন মনে মনে ভাবতাম হয়তো জিয়াউর রহমানও কোন ধর্মযুদ্ধে নিহত হয়েছেন তাই তাকেও শহীদ বলে। পরে আবার শুনতাম যে আমাদের মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে। তখন একটা ধারণা হলো যে শুধু ধর্মযুদ্ধে নয়, দেশের জন্য জীবন দিলেও তারা শহীদ। তখন আবার ভাবতাম জিয়াউর রহমান হয়ত আমাদের মহান মুক্তিযুদ্ধে নিজের জীবন দেশের জন্য তার জীবন বিলিয়ে দিয়েছেন তাই সবাই তাকে শহীদ বলে। আস্তে আস্তে যখন বড় হলাম তখন বিভিন্ন সময় শুনতে পেতাম জিয়াউর রহমান সাবেক রাষ্ট্রপ্রধান ছিলেন। তিনি চট্রগ্রামে সার্কিট হাউজে কতিপয় সেনা সদ্যসদের হাতে নির্মমভাবে নিহত হন। আমি যখন প্রথম হাইস্কুলে উঠি তখন আমাদের এক স্যারের থেকে শুনি- তার লাশ নাকি এমন ভাবে ছিন্নভিন্ন হয়েছিল যে তার সাথে আরও যাদের হত্যা করা হয়েছিল তাদের মধ্যে কার লাশের চুকরা কোনটা সেটাই নাকি চেনা যাচ্ছিল না।(সত্য কিনা জানি না)। তখন থেকেই আমার মনে প্রশ্ন তাহলে জিয়া শহীদ কিভাবে হলেন???
আসলে শহীদ কাকে বলে?? আমি যতটুকু জানি তা হলো-যারা ধর্মযুদ্ধে বা নিজের দেশের জন্য যারা জীবন অকাতরে বিলিয়ে দেয় তারা হলো শহীদ। খালেদা জিয়া থেকে শুরু করে চান্দে দেখা যাওয়া মাওলানা সাহেবও জিয়াকে শহীদ বলেছেন। কেন সবাই শহীদ বলেছেন সেই উত্তর আমি জানি না। এটা জানার জন্যই আমার এই লিখা। যদি ভাবি যে কোন দেশের রাষ্টপ্রধান যদি ক্যু তে নিহত হন তবে তিনি শহীদ। তাহলে জিয়ার আগে বঙ্গবন্ধুসহ বিভিন্ন দেশের বিভিন্ন রাষ্ট্রপ্রধানও ক্যু তে নিহত হয়েছেন। তাহলে তাদেরও কি শহীদ বলে???? যদি বলে জনপ্রিয় কোন নেতাকে যদি হত্যা করা হয় তাহলেই তাকে শহীদ বলে। তবে বিভিন্ন এমপি, মন্ত্রীসহ যাদের হত্যা করা হয়েছে তারাও শহীদ। কেননা তারা জনপ্রিয় ছিলেন বিধায় নির্বাচিত হয়েছিলেন। এখন আমরা প্রশ্ন হলো জিয়া কোনযুক্তিতে শহীদ? ????
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




