somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি ধর্ষণ আর আমার জীবনের সবচেয়ে কলঙ্কিত দিন

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েটার নাম ছিল নীলা। পড়তো আমাদের কলেজের পাশের একটা স্কুল এ। আসলে যেই কলেজে পরতাম সেই কলেজের স্কুল ছিল অতা।দেখতে বেশ সুন্দরী, পড়তো দশম শ্রেণীতে। আমি তখন নতুন কলেজে উঠেছি। জিপিএ ৫ পেয়ে ঊঠেছিলাম , তাই নিজেরে একটু নায়ক নায়ক মনে করতাম। নীলাকে দেখার পর থেকেই ভালো লাগা শুরু করলো। ভাবলাম ভালোবাসার কথাটা বলেই ফেলব। তবুও মনের ভিতর কেমন যেন একটা ভয় ভয় করতে লাগলো। অবশেষে কিছু বন্ধুদের থেকে অনেক সাহস পেলাম। একদিন স্কুল বাস থেকে নামার পর , আমার এক বন্ধু ওকে ডাক দিলো, আমার সাথে কথা বলতে বলে একটু দূরে চলে গেল। নীলা আমাকে আগে একটু চিনতো। আমাদের নবীন বরণ অনুষ্ঠানের সময় কিছু স্কুল এর মেয়েরাও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছিল। নীলাও ছিল তার মধ্যে। ও নেচেছিল। সেদিন ওর সাথে অন্য একটা ব্যাপারে সামান্য কথা হয়েছিল।
যাই হোক কেমন আছ ? এইসব প্রশ্ন জিজ্ঞেস করার পরে প্রপোজ করে বস্লাম।মেয়ে টা কিছুক্ষন আমার দিকে তাকিয়ে থেকে বলল, দয়া করে এই ব্যাপারে আমার সাথে আর কোন কথা বলবেন না, আমার এইসব ভালো লাগে না । তারপর আমি কিছু বলার চেষ্টা করার আগেই দ্রুত হেঁটে চলে গেল।
মনটাই খারাপ হয়ে গেল। তারপর বন্ধুদের কাছে সব খুলে বললাম। ওরা খুব খেপে গেল। কেউ কেউ খুব্ খারাপ মন্তব্য করতে লাগলো। যেমন " ওর্‌. .....য় কত তেজ "। সদিন আর কিছু হলনা । পরেরদিন ক্লাস শেষে। এক বন্ধুর সাথে একটু কলেজের পাশের এলাকায় গেলাম। ওটা ওই বন্ধুর এলাকা, তারপর কথায় কথায় জানতে পারলাম ওই টা নীলার এলাকা। ও ওদের এলাকার এক গুন্ডা টাইপ পোলার সাথে আমাকে পরিচয় করিয়ে দিল।আর ওকে বলল মামা এইডা নীলারে চায়। পোলায় কইল,ভালা মাল চায়, ভালো কথা। আমি থাকতে চিন্তা নাই।আমি একটু উৎসাহ বোধ করতে লাগলাম। হয়তো ও আমার জন্য কিছু করতে পারবে। তারপরে ওর সাথে আমার যেইসব কথা বার্তা হল সংক্ষেপে এতটুকুই দাড়ায়। নীলা সন্ধায় প্রাইভেট পরে বাসায় আসার সময় একটা গলির খুব অন্ধকার রাস্তা দিয়ে আসে, তখন তেমন কেউ থাকেনা। আমি তখন নীলাকে জড়িয়ে ধরে থাকব , যতটা পারি ঘনিষ্ট ভাবে। আর ওরা তখন রাস্তায় এসে এটা দেখবে, আর ওর পরিবারের কাছে বলে দিবে বলে হুমকি দিবে। তারপর আমার সাথে প্রেম না করলে এই ব্যাপার গুল অনেক দূর পর্যন্ত যাবে ( উল্লেখ্য ; ছেলেটা এলাকায় বেশ প্রভাবশালী ছিল )
আমার মাথায় কোন হিতাহিত জ্ঞান ছিলনা, আমি তাতেই রাজি হলাম।বিনিময়ে আমার কাছে ওরা কিছু টাকা দাবি করলো, আমি দিতে রাজি হলাম।
পরিকল্পনামত আমি সন্ধায় ওই এলাকায় ওই অন্ধকার রাস্তায় দাড়িয়ে ছিলাম। দেখি নীলা আসছে। আমিও আচমকা ওর উপর ঝাপিয়ে পরলাম।অন্ধকারে আমাকে হটাৎ করে চিনতে না পেরে চিৎকার করে উথল।কি হয়েছিল আমার জানিনা আমি যথেষ্ট অশ্লীল ভাবেই ওকে জড়িয়ে ধরতে থাকলাম। তখন দেখি ওই পোলা আরও বেশ কয়েকটা ছেলে সহ আসলো । ওরা আমার পরিকল্পনা মত কাজ না করে আমার কাছ থেকে নীলাকে নিয়ে গেল তারপর অরাই ওকে অশ্লীল ভাবে ধরতে লাগলো। যাই হোক মেয়েটাকে আমি ভালোবাসি, আমি সহ্য করতে পারলাম না ব্যাপারটা। ওরা মোট ৫ জন ছিল। আমি ছাড়াতে গিয়ে ওদের কাছে মার খেলাম। এভাবে ২ মিনিটের মত গেল। কপাল খুব ভালো। ওই এক সময় কয়েকজন লোক রাস্তায় আসছিল। ওরা ওদের মত দৌড়ে পালাল, আমি আমার মত
আমি এর পর থেকে আর কখনই নিয়মিত ক্লাস করিনি, নীলা চোখের সামনে পরেছিল, খুব সযত্নে এড়িয়ে গেছি। সেইদিনের সেই ঘটনায় আমি অনেক কিছুই হারিয়েছি। এখনো হারিয়ে যাচ্ছি
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×