somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহাবাগ হোক ১৯৭১ এর মুজিবনগর।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের আবেগ কে ব্যাবহার করে এই দেশের স্বার্থপর রাজনৈতিক দলগুলো তাদের অনেক কাজ ই হাসিল করে নিয়েছে। এইবার আসুন এই জনমত কে ঘিরে শাহাবাগকে ঘিরে যেই আবেগ সাধারন মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে তাকে পুজি করে এমন কিছু করার যাতে এই দেশ এগিয়ে যেতে পারে, হাজার হাজার মানুষের মনে আজ যেই দেশপ্রেম জেগেছে, সেই দেশপ্রেম কে অবলম্বন করে আজ নতুন ইতিহাস সৃষ্টি করি।
দেশে আজ রাজনীতির দুটি ধারা, এই ব্যাপারে অন্তত কারো কোন দ্বিমত নেই যে ( দালাল শ্রেণী ছাড়া ) বাংলাদশের রাজনীতির এই প্রধান দুটি ধারাই জন ক্ষতিকর। একটি ধারা দেশের মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে খায়। অন্যটি ও বেশী খারাপ আর আমি কম খারাপ তাই আমাকেই বেছে নাও, এই মূলনীতিতে চলে, আরও কিছু ধারা আছে যেমন সম্পূর্ণ স্বাধীনতা বিরোধী ধারা মুলত যার বিরুদ্ধে আজ সবাই ঐক্যবদ্ধ। আরেকটি ধারা রয়েছে সুবিধাবাদী ধারা।
কাদের মোল্লার ফাসি দেশের জন্য খুব প্রয়োজন, কিন্তু আজ দেশে মাত্র এক জন কাদের মোল্লা নেই, রয়েছে হাজার হাজার কাদের মোল্লা। সব কাদের মোল্লাদের নিধন প্রয়োজন , প্রয়োজন আগামিদিনের কাদের মোল্লাদের সমূলে উৎপাটন। আর এই জন্য প্রয়োজন নতুন রাজনৈতিক ধারা, এতদিন মনে হয়েছে এইটা বুঝি আর সম্ভব না।কিন্তু শাহাবাগ আমার সেই ধারনা ভুল প্রমান করেছে, মেধাবীরা দেশ চালাবে এই স্বপ্ন এখন বাস্তব মনে হচ্ছে। প্রতিটি বড় ঘটনাই একটা নতুন ধারা সৃষ্টি করতে সক্ষম। ''আল্লাহর মাল আল্লায় নিছে , আমার কিছু করার নাই ''অথবা হকার এবং হ্যাকার এর মধ্যে পার্থক্য বুঝতে না পারা মন্ত্রি আমরা আর দেখতে চাইনা। আর এইটাই উপযুক্ত সময় নতুন একটি ধারার ঘোষণা করার, শাহাবাগ থেকেই আসুক সেই ঘোষণা, কারন , এই দেশপ্রেম আজ শুধু শাহাবাগ কেন্দ্রিক নয় এই আন্দোলন আজ বাংলাদেশের ৬৪ জেলায় পালিত হওয়া আন্দোলন। এছাড়া দেশের বাইরেও আজ এই ব্যাপার নিয়ে প্রবাসীরাও ঐক্যবদ্ধ। এই শাহাবাগ এর মঞ্চ হতেই বের হয়ে আসুক কোন নতুন এক নেলসন ম্যানডেলা। শাহাবাগ থেকেই যোগসূত্র সৃষ্টি করা হোক বাকি জেলাগুলোতে। সামনের সপ্তাহে দেশের ৬৪ জেলার মানুষ একত্রিত হোক শাহাবাগে। সারা দেশকে সাক্ষী রেখে ঘোষণা করা হোক সেই কাঙ্খিত তৃতীয় শক্তি। বৈদেশিক সমর্থন আদায় এর দায়িত্ব ছেড়ে দিন আমাদের প্রবাসি দেশপ্রেমিক ভাইদের কাছে, দেশের দেশপ্রেমিক শিল্পপতিরা অবশ্যই দেশের এই ইতিহাস সৃষ্টির সময়ে আমাদের পাশে থাকবে বলেই আমার ধারণা। শাহাবাগ হোক ১৯৭১ এর মুজিবনগর,। কাদের মোল্লার ফাসি তো হবেই, ভবিষ্যতে আর কোন কাদের মোল্লার বিচারের জন্য আমাদের যেন রাস্তায় নামতে না হয়, আদালতেই যেন সুবিচার হয়ে যায় , সেই সময় আনার এখনি সময়।
যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতা ওই সব ক্ষমতা লোভীদের হাতে থাকবে আমাদের কোন মুক্তি নেই, জনগণ এইবার জেগে উঠেছে। এখন এই দেশ জেগে উঠবে। অবিচার আর ধান্দাবাজির রাজনীতিতে মানুষের আজ দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখনি সময় ক্ষমতা গনতান্ত্রিক উপায়ে তাদের কাছেই তুলে দেওয়ার যারা দেশের জনগণকে শুধু বক্তৃতার মঞ্চে নয় বরং সবসময় ভালোবাসে
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×