সাইদির বিচার এর পরে আমার বাসার মানুষ গুলার প্রতিক্রিয়া ছিল এই রকম
আমার নানি ঃ উনি রায় প্রদানের দিন নফল রোযা রেখেছেন, সারাদিন কান্নাকাটি করেছেন, রায় ঘোষণার পর উনি সারাদিন নিশ্চুপ ছিলেন কিছু খাননি এর একটা কথাই বলছিলেন, কেয়ামত খুব কাছেরে, কেয়ামত খুব কাছে।
আমার ছোট বোন ঃ এই বারের এস এস সি পরীক্ষার্থী,। ফাসির রায় এ অনেক খুশি । তার মতে রমজান মাস আসলেই নাকি সাইদির ওয়াজ শোনা সব জায়গায় বেড়ে যায়। এই বেগবেগানি তার মোটেও ভালো লাগেনা। তার মতে মরলে খুব ভালো হয়।
আমার মামা ঃ " সবই ক্ষমতারে ভাইগ্না সবই ক্ষমতা , ক্ষমতা থাকলে চোর রেও সাধু আর সাধু রেই চোর বানানো যায় "
আমার আম্মু ঃ " যত সব ইতরামি এই সব, দেশ যায় ডুইবা আর সব আছে দেশের বৈঠার কি রঙ করবো হেইডা লইয়া, আর আহিশ আওয়ামী লীগের মানুষ ভোট চাইতে, খুন্তি দিয়া ছেঁকা দিমু একেক টারে "
আমার আব্বু ঃ যাক। দেরীতে আসলেও বিজয় এসেছে ,।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



