somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আস্তিক ব্লগাররা, আপনাদের হয়েছেটা কি?

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আস্তিক ব্লগাররা, আপনাদের হয়েছেটা কি?আপনারা নবীর আদর্শ লালন করার জন্য ঝাঁপিয়ে পড়েন, কিন্তু তায়েফের ময়দানের কথা ভুলে যান। মহানবী (সাঃ)-কেসারা শরীর পাথর নিক্ষেপ করে শরীর রক্তাক্ত করেছিল, পাগল বলে বাচ্চা ছেলেদের পাথর নিক্ষেপ করার জন্য লেলিয়ে দিয়েছিল। সারা শরীরের রক্ত বেয়ে পাায়ের জুতায় আটকে গিয়েছিল, জমাট বেঁধে শক্ত হয়ে গিয়েছিল, রক্তে তাঁর পবিত্র পা জুতার সাথে লেগে গিয়েছিল, তিনি পা জুতা থেকে টেনে আলাদাকরতে পারছিলেন না। এই অবস্থায়ও তিনি তায়েফের লোকদেরকে বদদোয়া করেন নি। বলেছিলেন "এদের জ্ঞান দাও প্রভু, এদের ক্ষমা কর।" মক্কার কাফেররা তাঁকে এবং তাঁর সাহাবাদেরকে এত বেশী কষ্ট দেওয়ারপরও তাদেরকে মক্কা বিজয়ের পর ক্ষমা করে দিয়েছিলেন। তিন বছর মুসলমান এবং বনু হাশিম গোত্রকে মক্কার কাফিররা একঘরে করে রেখেছিল, না খেতে পেরে মায়েরবুক শুকিয়ে যেত, বাচ্চাদের স্তন পান করানোর জন্যও তাদের বুকে দুধ থাকত না, তাঁরা নবীর কাছে এসে বলত "আমরা কি করব।"।
মহানবীর চোখ বেয়ে পানি পড়ত কারন কোন জবাব তাঁর কাছে ছিল না। এরকম কঠিন অত্যাচার মানব ইতিহাসে কেউ কোনদিন দেখেনি, মহানবী (সাঃ)-এর অপরাধ ছিল তিনি বলেছিলেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড় আর সফলকাম হয়ে যাও। অথচ তিনি মক্কাবিজয়ের পর সবাইকে ক্ষমা করে দিলেন। ইসলামের সব নবীদের কমন বৈশিষ্ট্য হচ্ছেমানুষের প্রতি তাঁদের অপরিসীম ভালবাসা। মানুষের প্রতি কি মায়া, কি মমতা তাঁরা অনুভব করতেন সেটা আমরা কল্পনাই করতে পারিনা। তাই সবচেয়ে বড় নবীঅলা গুন হচ্ছে মানুষের জন্য প্রচন্ডভালবাসা অনুভব করা। আপনি যদি সেটা পারেন তাহলেই আপনি নবীকে ভালবাসেন, আপনি নবীর কাছে যেতে পারবেন। আমার নবী সমস্ত সমালোচনার উর্ধ্বে, মানুষ যদি তাঁর মহত্ব বুঝতে না পারে সেটা সে মানুষেরই অক্ষমতা, কার সাধ্য আছে সমালোচনা করে নবীর মর্যাদা হানি করার? নবীর মর্যাদা কি কোন পৃথিবীর মানুষ দিয়েছে? নবীর মর্যাদা হানি করার ক্ষমতা পৃথিবীর মানুষের আছে? নবীর মর্যাদা আমার প্রভু দিয়েছে, নবীর মর্যাদা হানি করা কোন মানুষের পক্ষে সম্ভব না। নাস্তিকরা বুঝে না, নবীকে বুঝার মত যে ধরনের মনোগঠন দরকার, যে ধরনের পর্যবেক্ষণ ক্ষমতা দরকার, সে তাদের নেই, তাই নবীর সমালোচনা বা কুৎসা করলে আমরা তাদের জন্য বড়জোর করুণা অনুভব করতে পারি, কোনমতেই তাদের সমালোচনা বা কুৎসা দ্বারা আমরা প্রভাবিত হতে পারি না।
আজকে ডটু রাসেল, নেমেসিস আর সুব্রতদের গ্রেফতার দেখে এতই মনখারাপ হয়েছে, আমার আস্তিক ভাইদের প্রতি অনুরোধ আপনারা মহানবীর আদর্শ ধারণ করুন, ব্লগারদের গ্রেফতারের বিরুদ্ধ প্রতিবাদী হোন। আমার নবী কোনদিনই তাঁর জীবদ্দশাই তাঁকে সমালোচনা বা তাঁর বিরুদ্ধে কূৎসা রটনার জন্য কাউকে শাস্তি দেন নি। আমরা তাঁর উম্মত, আমরা কিভাবে নবীর উদাহরণ থাকা সত্বেও তা ভঙ্গ করতে পারি? আমার নবী বিশ্বের সর্বকালের সেরা মানব, কোন ধরণের অনুচিৎ সমালোচনা বা কূৎসা তাঁর মর্যাদা হানি করতে পারে না। গত চৌদ্দশ বছরে বিশ্বে সবচেয়ে বেশি বই যার বিরুদ্ধে রচিত হয়েছে, অরিয়েন্টালিস্টরা গড়ে গত দেড়শ বছরে প্রতি মিনিটেই নবীর বিরুদ্ধে বই লিখেছে, কিন্তু আজ পশ্চিমে মানুষ কোরান পড়ে, নবীর জীবনী পড়ে কাতারে কাতারে মুসলমান হচ্ছে, মসজিদগুলোর ডেমগ্রাফি পাল্টে যাচ্ছে, আল্লাহ পশ্চিমাদের থেকেই ইসলামের দাওয়াত শুরু করে দিয়েছেন। ৯/১১-এর পরে ইসলামকে নিয়ে এত কূটসা রটনার পর মানুষের মুসলমান হওয়ার হার অনেক বেড়েগিয়েছে, মানুষ কি কোনদিন ইসলামের অবমাননা করতে পারে? মানুষ কি কোনদিন নবীর মর্যাদা হানি করতে পারবে? আল্লাহ বলেছেন,
"Remember how the Unbelievers plotted against thee, to keep thee in bonds, or slay thee, or get thee out (of thy home). They plot and plan, and Allah too plans; but the best of planners is Allah." (৮:৩০)
তাই আমার আস্তিক ভাইদের প্রতি হাতজোড়েঅনুরোধ করছি আপনারা প্রতিবাদী হোন, আমাদের যারা মনে কষ্ট দিয়েছে, আমরা তাদের জন্যই আমাদের মন উজার করে প্রতিবাদ করব। আমাদের নবীকে যারা অপমানকরতে চেয়েছে, আমরা সেই মহানবীর অনুসারী হয়েই তাদের যাতে অপমান না হয় সেজন্য লড়ব। আমাদের ধর্মকে যারা খারাপভেবেছে, আমরা সে ধর্মের অনুসারী হয়েই তাদের পাশে দাড়াব।
"আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূলবাঁধি,
যে গেছে বুকে আঘাত করিয়া তার লাগি আমি কাঁদি।
যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ,
আমি দেই তারে বুকভরা গান,
কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর,-
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।"
আল্লাহ আমাদের সকলকে বুঝার সামর্থ দিন!
-নরাধম
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×