আত্মহত্যাকারী জাহান্নামে যাবে।কারণ বেঁচে থাকাও একটি ইবাদত।
হাদিসে আছে যে,“ মুমিন এক আশ্চরযজনক ব্যপার। সে যখন সুখে থাকে তখন আল্লাহর প্রশংসা করে। আর দুঃখে থাকলে ধৈয ধারণ করে।” মানুষ পাপ থেকে বাঁচলেও ছোয়াব। ভালো কাজ করলেও ছোয়াব। ভালো কাজের আকাঙ্ক্ষা করলেও ছোয়াব।মানুষ কষ্ট সহ্য করে যখন বেঁচে থাকে তখন তা তার জন্য আরো বেশী ছওয়াবের কারণ হতে পারে।
ইসলাম প্রত্যেকটা মানুষের সম্মান দিয়েছে তার কর্ম ও বিশ্বাস অনুসারে। মানুষকে হাশরের ময়দানে প্রশ্ন করা হবে যে- তুমি তোমার জ্ঞানকে কোন কাজে লাগিয়েছ? যৌবনকে কোন কাজে লাগিয়েছ? জীবনকে কোন কাজে লাগিয়েছ? সম্পদকে কোন কাজে লাগিয়েছ?
হাদিস অনুসারে নিজ পরিবারকে হালাল রিযিক সরবরাহ করাও একটি ভালোকাজ। নিজ সন্তান সন্তুতি ও স্ত্রীকে ভালোবাসাও একটি ভালোকাজ। যে কোন মানুষ বা প্রাণীর প্রতি দয়া করাও একটি ইবাদত। এবং যৌবন বয়সের ইবাদত সবচেয়ে সুন্দর ইবাদত বলে বিবেচিত।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৫:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




