somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সৃষ্টিকর্তা দর্শন।

০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১.
সৃষ্টিকর্তার দয়া থেকে নিরাশ হতে চাই না
ছোট ছোট সৎকাজ ছাড়তে চাই না
ছোট ছোট সৎকাজ এনে দিতে পারে শান্তি
সৎকাজে অবিরাম, নেই কোন ক্লান্তি।
২.
মানুষকে ভালোবাসব
খুজে বেড়াবো কোথায় আছে মানুষের সেবা
মানুষের জন্যে হাটবো পথে
মিলবে সৃষ্টিকর্তার দেখা।

৩.
সৃষ্টিকর্তার ভয় নিয়ে চলতে চাই
মানুষকে ভয় নাই
এ ভয়কে করে পুজি
এ ভাবেই যেন জীবন বুঝি।

৪.
আমার সৃষ্টিকর্তা আমাকে দেয়নি
খারাপ প্রেরণা
হয়নিকো আামি জঙ্গি
হয়নিকো সন্ত্রাসী
পেতে চাইনা খারাপের ছলনা।
৫.
জীবনের মাঝে সবসময়
সৃষ্টিকর্তাকে স্মরন করতে চাই
জীবনের পথে হেটে হেটে
সৃষ্টিকর্তাকে পেতে চাই সবজায়গায়।

৬.
এটা আমার সাধারণ অনুভূতি
সাধারণ অনুভূতি থেকে লেখা
মানুষের মাঝে থেকে সৃষ্টিকর্তাকে চিনতে চাই
এটা সৃষ্টিকর্তার কাছ থেকে শেখা।
৭.
এ আমার ভাবনার জগৎ
একা করি ধ্যান
অনুসূচনা নিয়ে থাকি
খারাপ কাজে অনুসূচনার মাঝে
পেয়েছি অনেক জ্ঞান।

৮.
আমি শান্তির বানি খুজি
শান্তির পথে হেটে হেটে
সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি
জীবনের দর্শন ঘেটে ঘেটে।
৯.
আমাকে আমি পেয়েছি আমার
সৃষ্টিকর্তার মাঝে
সকাল আর সাঝে
সৃষ্টিকর্তা আমাকে প্রেরণা দেয়
তার প্রার্থনাতে।
১০.
আমার পাপবোধ আমার সকল ভাবনাতে
পাপবোধ ছাড়লোনা কাজে
সৃষ্টিকর্তাকে ভুলতে পারলাম না যে
সৃষ্টিকর্তা আমাকে প্রেরণা দেয় ভালো কাজে
খারাপ কাজে আমার লোভ লাগে
সৃষ্টিকর্তাকে পেতে সৃষ্টিকর্তার প্রেমে
ভুলে যেতে যায় আমার পাপ ইচ্ছাকে।

১১.
আমি পাপ ছাড়তে পারলাম না
পাপ আমাকে ছাড়লো না কাজে
কাজ ছেড়ে কবিতা লিখছি পাপ ভুলতে
সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চেয়ে অবশেষে
শুরু করতে চাই আবার পৃথিবীটাকে ।


১২.
আমি সাঁতরাতে চাই ,হাটতে চাই
পৃথিবীকে দেখতে চাই ভালোকরে
সঙ্গে থাকবে সৃষ্টিকর্তা আপন ভুবনে।
১৩
সৃষ্টিকর্তা আমার রক্তের প্রেরণাতে
সৃষ্টিকর্তা আমার ভাবনার জগতে
সৃষ্টিকর্তা আমার পাপ বোধের ভেতরে
সৃষ্টিকর্তা আমার পথ চলাতে
সৃষ্টিকর্তা আমাকে সৃষ্টি করল কি কাজে
সৃষ্টিকর্তা আমাকে ভালোবাসে
আমি সৃষ্টিকর্তাকে ভালোবেসে গেলাম কাজে
সৃষ্টিকর্তা ছাড়া অসহায় আমি একেবারে
সৃষ্টিকর্তার আমার উৎস, আমার উৎস
আমার ভাবনা জগতে।

১৪.
আজ বেলা শেষে আজ রাতের অন্ধকারে
আজ সারা অনুভূতি দিয়ে আমার সৃষ্টিকর্তা
আমার সৃষ্টিকর্তার কাছে কি চাইব
আমার মন লাগিয়ে
আমার এ অসহায় জগতে ,নিরালাতে
অবসরে সবখানে, সকল উন্নতিতে
সৃষ্টিকর্তার কির্তী আছে।
আমার অনুসরণের জায়গা সৃষ্টিকর্তা
আমি সামনে রেখে চলতে চায় সৃষ্টিকর্তাকে
ধরে রাখতে চায় উন্নতিকে।

১৫
সৃষ্টিকর্তার দয়ার জগৎ, সৃষ্টি জগৎ
আয়নার মত করে চলে এসেছে
ধরা দিচ্ছে আমার মনে মাঝে
ছোট থেকে চারা গাছের মত
আদর পেয়েছি সৃষ্টিকর্তার কাছে।
১৬
যে কুকুরটিকে পুড়িয়ে দিয়েছে মানুষে
গরম পানি ঢেলে
আমি দেখেছি সৃষ্টিকর্তা সুখি হয়নি সে কাজে।










সৃষ্টিকর্তার পরীক্ষা

পাওয়া আর না পাওয়ার মাঝে
সফলতা আর বিফলতায়
পৃষ্ঠার পর পৃষ্ঠায়
প্রতিকূলতার মাঝে আমার
আমার জীবন কেটে গেল
সৃষ্টিকর্তার অপূ্র্ব পরীক্ষার মাঝে।
পৃথিবীর মত ছলনার মাঝে
আমি বড় একা মানুষ
মানুষ আমাকে না দিক সম্মান।
আমি আমাকে কাটিয়ে দিতে চাই
মানুষকে ভালোবেসে।


সৃষ্টিকর্তার অস্তিত্ব

আমার সৃষ্টিকর্তা পুরো পৃথিবীকে
করেছে প্রশস্ত
হাটি চলি বাঁধা নেই
পেয়েছি সৃষ্টিকর্তার অস্তিত্ব।
ধরা ফ্রেমে বেঁধে আছি
সৃষ্টিকর্তার প্রেমে
সৎকাজে বাধা নেই
চলছি সৃষ্টিকর্তাকে জেনে।



সৃষ্টিকর্তার প্রেমে জগৎ

দেখ সৃষ্টিকর্তা প্রেমে জগৎ ডুবে আছে
সৃষ্টিকর্তা ভালোবেসেছে জগৎকে
এ এক বিশাল পরিধি
সৃষ্টিকর্তার অনুগ্রহ খেলা করে
আমার প্রতিটি অস্তিত্বের মাঝে
আমি কৃতজ্ঞ। আমি মুগ্ধ।
আমি ধ্যানি।
আমার প্রতিটি ধ্যানে
হে সৃষ্টিকর্তা আমি প্রাণ কেটে
উজাড় হয়ে ভালোবেসেছি।
তোমাকে ভালোবেসেছি সভ্যতার বুকে
মানুষের মাঝে ঘুরি
তোমাকে পাবো বলে
তোমার সৃষ্টির জগৎকে ভালোবেসে।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:১৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

×