somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুগল ট্রান্সলেশনে বাংলাকে সমৃদ্ধ করুন

১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গুগল ট্রান্সলেশন একটি খুব শক্তিশালী টুলস। এর সাহায্যে আপনি যে কোন ভাষাকেই বাংলা ভাষাতে রুপান্তরিত করতে পারবেন। যখনই আপনি কোন ইংরেজি শব্দ বা বাক্য গুগল ট্রান্সলেশনে দিবেন এটা আপনাকে বাংলায় তা রূপান্তরিত করে দিবে। কিন্তু আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কখনো কখনো এটা খুব হাস্যকর ট্রান্সলেশন করে? এর কারণ গুগল ট্রান্সলেশনে বাংলা ভাষা এখনো এতটা সমৃদ্ধ হয়নি যে- যে কোন বাক্যকে এটা ঠিক ঠিক বাংলায় রুপান্তর করতে পারে। গুগল ট্রান্সলেশনকে কিন্তু আপনিও বাংলায় সমৃদ্ধ করতে পারেন। কিভাবে? চলুন ব্যাপারটা দেখি-
১। প্রথমে গুগল ট্রান্সলেশন ঠিকানায় যান- https://translate.google.com/



JOIN THE TRANSLATE COMMUNITY এ ক্লিক করুন

২। GET STARTED –এ ক্লিক করুন



৩। এবার লগ ইন করুন

৪। আপনি BENGALI>ENGLISH অথবা ENGLISH > BENGALI যে কোনটি করতে পারেন। BENGALI>ENGLISH মানে হল আপনি বাংলাকে ইংরেজীতে রূপান্তর করবেন আর ENGLISH > BENGALI মানে হল আপনি ইংরেজীকে বাংলায় রূপান্তর করবেন। এখানে ENGLISH > BENGALI তে ক্লিক করে হল।



৫। এবার যদি TRANSLATE-এ ক্লিক করেন তাহলে একটি ইংরেজী বাক্য আসবে। এখানে এসেছে tuesday evening. আপনাকে যা করতে হবে এর বাংলা করে BENGALI এর নিচে টাইপ করতে হবে। যেমন এখানে লিখা হয়েছে ‘মঙ্গলবার সন্ধ্যা’।



এবার SUBMIT করুন।

৬। আপনি ইচ্ছে করলে অন্য কেউ টাইপ করেছে এমন কিছুকে VALIDATE করতে পারেন। এর জন্য আপনাকে VALIDATE-এ ক্লিক করতে হবে।



৭। VALIDATE-এ ক্লিক করলে নিচের মত একটা ইংরেজী বাক্য আসবে। এখানে ইংরেজী বাক্যটা এসেছে ‘you can’t beat me’। এর দুটি ট্রান্সলেশন করা হয়েছে।
‘তুমি আমাকে হারাতে পারো না’
এবং
‘আপনি আমাকে যা বীট করতে পারেন’
এখানে আপনার যেটা শুদ্ধ মনে হবে সেটাকে টিক চিহ্ন দিবেন এবং যেটাকে ভুল মনে হয়েছে সেটাকে ক্রস চিহ্ন দিবেন।( আমার মতে ‘তুমি আমাকে হারাতে পারো না’ এটাই শুদ্ধ তাই আমি এটাকে টিক দিয়েছি, কখনো কখনো দুটোই ঠিক মনে হয়, তখন দুটোকেই টিক দেই।)



৮। সব শেষে আপনি যতগুলো বাক্য সম্পূর্ণ করবেন ততই আপনার লেভেল বাড়বে এবং সংখ্যাটিও আপনাকে জানাবে। আমি কালই ব্যাপারটা দেখালাম আর আজ সকাল পর্যন্ত ৫০৭ টি বাক্য TRANSLATE বা VALIDATE করেছি।



আপনার অবসর সময়ে আপনিও এটা করতে পারেন। আসলে সকলে মিলে একটু একটু করে করলেও আমার মনে হয় খুব তাড়াতাড়ি গুগল ট্রান্সলেশনে শুদ্ধ ভাবে বাংলা রুপান্তর করা সম্ভব হবে।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৭
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×