[img|http://ciu.somewherein.net/ciu/image/75455/small/?token_id=c5801e69a9b41c0fd55dd55380affa58
আমাদের জন্য সতর্কবাণী.......................
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক হয়েছে। রোববার দুপুর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (http://www.mofa.gov.bd/index.php) ঢুকলেই নির্ধারিত পেজের বদলে হ্যাক হওয়া পেজ দেখা যাচ্ছে।
তবে সাইটের মূল হোমপেজে (http://www.mofa.gov.bd)‘সাইটের মেরামত কাজ চলছে’ বার্তা দেখানো হচ্ছে।
অ্যানোনঘোস্ট (AnonGhost) নামে একটি দল সাইটটি হ্যাক করেছে বলে দাবি করছে। তারা বিশ্বের সব সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে একটি বার্তাও প্রদর্শন করছে।
বার্তার শেষাংশে বলা হয়েছে, ‘আমরা অ্যানোনঘোস্ট, আমরা অসীম, আমরা ক্ষমা করি না, আমরা ভুলে যাই না, আমাদের ভয় কর।’
হ্যাকাররা কোন দেশের তা নিশ্চিত হওয়া না গেলেও পেজের একেবারে নিচে লাল রঙে ‘মৌরিতানিয়া অ্যাটাকার্স’ কথাটি উল্লেখ করা হয়েছে।
এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, “সাইটের মেরামত কাজ চলছে। তাই হোমপেজে গেলেই মেরামতের বার্তা দেখাচ্ছে।”
জানা গেছে, গত কয়েকদিনে বাংলাদেশ, ব্রাজিল ও গ্রিস সরকারের ১১টি গুরুত্বপূর্ণ সাইট হ্যাক করেছে অ্যানোনঘোস্ট। বাংলাদেশের সরকারের হ্যাক হওয়া সাইটগুলোর মধ্যে জাতীয় মহিলা সংস্থার সাইটও (http://www.jms.gov.bd/index.php) রয়েছে।
সুত্র: বাংলানিউজ
আলোচিত ব্লগ
৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....
দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...
তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন
বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
Sajna

Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।