ঢাকার রাস্তার যে অবস্থা সাইকেল ছাড়া যাতায়াত এর কথা আমি ভাবতেই পারি না। আর যারা পরিবেশ সচেতন আর যাদের মোটর-সাইকেল কিনার মত সামর্থ্য নাই তাদের (যেমন আমার) সাইকেল ছাড়া উপায় নাই।
গত দুই মাস আমি সাইকেল এ চড়ে ইউনিভার্সিটি তে যাই।
সাইকেল চালাইতে গেলে গাড়ি অয়ালাদের উপর মাঝে মাঝে মেজাজ গরম লাগে। এমন ভাব নেয় যেন পুরা রাস্তা তার দাদা তারে একলা গাড়ি চালানির জন্য গিফট করছে
আমি চালাই চাইকেল। ট্রাক তো চালাই না।কিছু কিছু ড্রাইভার
আছে পিছন থেকে কানের কাছে আইসা হর্ন বাজায়।
সাইকেল চালাইতে নিয়া রাস্তায় পড়ছি এই পর্যন্ত ২-৩ বার। ব্রেক বেশি কড়া সামনের-টা। ওই দিন চালাচ্ছিলাম বনশ্রীর মেইন রোডে। হঠাৎ মনে হইল আমার ফোন ভাইব্রেশন দিতাছে। ডান হাত টা রাখলাম পকেট এর উপর। অমনি সামনের রিকশা মারল ব্রেক। আমিও মারলাম। এক হাতে ধইরাছিলাম। তাই ধরছি সামনের ব্রেক। ব্যাস একটা সুন্দর ডিগবাজী খাইলাম সাইকেল সহ
ঢাকাবাসী দের উদ্দেশে একটা কথা বলিঃ চায়না তে আমাদের দেশ এর তুলনায় অনেক বেশি মানুষ। তাদের আমাদের মত জ্যাম নাই। অন্যতম কারন সাইকেল এর ব্যাবহার।
যাই হোক সাইকেল নিয়া শুখেই আছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



